ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ছাত্রাবাসের ছাদ ধসে ১১ শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় তদন্তে নেমেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।শুক্রবার (১ আগস্ট) ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকসুদুর রহমান ভূঁইয়াকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী রোববার (৩ আগস্ট) ঘটনাস্থল পরিদর্শন করবে এবং দ্রুততম সময়ে প্রতিবেদন জমা দেবে।গত বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বিদ্রোহী হলের পাশে নির্মাণাধীন ১০ তলা ছাত্রাবাসের দ্বিতীয় তলার সঙ্গে যুক্ত এক্সটেনশন ভবনের (পার্কিং) ছাদ ধসে পড়ে। এতে অন্তত ১১ শ্রমিক আহত হন। আহতদের মধ্যে আটজনকে ত্রিশাল উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।অন্যদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন আলাদাভাবে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি করেছে। প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানকে আহ্বায়ক ও প্রকৌশল দপ্তরের উপ-প্রধান প্রকৌশলী মো. মাহবুবুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।কমিটির অন্য সদস্যরা হলেন— সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. বখতিয়ার উদ্দিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. অলি উল্লাহ এবং প্রকল্প পরিচালক সৈয়দ মোফাছিরুল ইসলাম। এই কমিটিকে আগামী পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েল লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এক্স-এ দেওয়া এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী এ Read more

সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক সচিব শহীদ খান কারাগারে
সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক সচিব শহীদ খান কারাগারে

ষড়যন্ত্রের অভিযোগে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে Read more

কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান
কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান

কয়েক সপ্তাহের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম Read more

আনোয়ারায় আবারও ফিরলো বন্য হাতি, জনমনে চরম আতঙ্ক
আনোয়ারায় আবারও ফিরলো বন্য হাতি, জনমনে চরম আতঙ্ক

চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিভিন্ন এলাকায় আবারও দেখা মিলেছে বন্য হাতির। সম্প্রতি কোরিয়ান ইপিজেড এলাকার সড়ক পার হওয়ার সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন