পঞ্চগড়ের দেবীগঞ্জে শালডাঙ্গা ইউনিয়নের কালুপীর ভাঙ্গার পাড় আদর্শ গ্রামে আশ্রয়ন প্রকল্পের খাস পুকুর দখলমুক্ত করতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (১৮ জুলাই) বিকাল ৩টায় আদর্শ গ্রামের পুকুরপাড়ে অনুষ্ঠিত এ মানববন্ধনে আশ্রয়ন প্রকল্পের অন্তত অর্ধ-শতাধিক বাসিন্দা অংশ নেন।জানা যায়, ২০১৭ সালে গড়ে উঠা এই আশ্রয়ন প্রকল্পে শুরুতে ৫৬টি পরিবার থাকলেও বর্তমানে বসবাসকারী পরিবার রয়েছে ৩০টি। স্বাবলম্বী হতে প্রতিষ্ঠার সময় থেকেই গ্রামের ২৭ শতক আয়তনের খাস পুকুরটিতে মাছ চাষ করে আসছিলেন আশ্রয়নের বাসিন্দারা। অভিযোগ আছে, ২০২০ সালে স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ সমর্থক দুলাল, আবুল গং পুকুরটি দখলে নেয়। পুকুর বেদখলের বিষয়টি সংশ্লিষ্ট সরকারি দফতরেও জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি সেসময়।বাসিন্দারা আরও জানান, দীর্ঘ প্রতীক্ষার পর গত বছর ৫ আগস্টের পর তারা পুনরায় পুকুরটি নিজেদের দখলে নেন। এরপর থেকেই তারা দখলদারদের হুমকি-ধামকির মধ্যে রয়েছেন বলে অভিযোগ ওঠে।বাসিন্দারা অভিযোগ করেন, দখলদাররা তাদের হুমকি-ধামকি দিচ্ছে এবং পুকুরের পানি ব্যবহারেও বাধা দিচ্ছে। মানববন্ধনে তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চয়ের দাবি জানান।এই বিষয়ে শালডাঙ্গা ইউপি চেয়ারম্যান ফরিদুল ইসলাম বলেন, দুলালের যেটুকু জমি প্রয়োজন সেটুকু পুরোপুরি তার দখলে। তার পুকুর দাবি করাটা অযৌক্তিক। তাকে বাঁশ কেটে নিতে বলার পর বাঁশও কেটে নিয়েছেন। বেশ কয়েক মাস ধরে বিষয়টি চুপচাপ থাকলেও নতুন করে শুনছি দুলাল ইউএনও অফিসে অভিযোগ করেছেন।তবে অভিযোগ অস্বীকার করে দুলাল হোসেন বলেন, ‘আশ্রয়ণ প্রকল্প শুরুর সময় তৎকালীন ইউএনও আমাদের মালিকানাধীন ১৩ শতক জমি নেন। বিনিময়ে সে সময় এই পুকুরটিতে আমাদের মাছ চাষের মৌখিক অনুমতি দেওয়া হয়। গত বছর আগস্টের পর এলাকার কিছু ব্যক্তি পুকুরটি দখলে নেওয়ার চেষ্টা করে। সম্প্রতি ইউএনও উভয় পক্ষকে নিয়ে শুনানির পর পুকুর আমাদের দখলে রাখার রায় দেন।’উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো তৈরী করার সময় ঐ পুকুরটি খনন করা হয়েছিল। সে সময় দুলাল হোসেনের ১৩ শতক নিজস্ব জমি আশ্রয়ন প্রকল্পের ঘর তৈরী করা হয়েছিল, বিনিময়ে পুকুরটি তাকে দেওয়া হয়েছিল। শর্ত অনুযায়ী ঐ পুকুরটি দুলাল হোসেনের। দুলাল তার দেওয়া ১৩ শতক জমি আশ্রয়ন প্রকল্পে লিখে দিবেন, এমনটাই সিদ্ধান্ত ছিল এবং সেটি বাস্তবায়ন করা হবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সময় পরিবর্তন: শনিবার বেলা দুইটায় ওসমান হাদির জানাজা
সময় পরিবর্তন: শনিবার বেলা দুইটায় ওসমান হাদির জানাজা

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামীকাল শনিবার (১৯ ডিসেম্বর) বেলা ২টায় শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।শুক্রবার রাতে প্রধান Read more

৮ ঘণ্টা কাজের দাবিতে দীপিকার পাশে কোয়েল
৮ ঘণ্টা কাজের দাবিতে দীপিকার পাশে কোয়েল

ঝলমলে আলো, গ্ল্যামারের মোহ আর নিরন্তর দৌড়ের ভেতরেও তিনি যেন সবসময় একটু আলাদা। দীপিকা পাডুকোন কেবল পর্দার চরিত্রেই নয়, বাস্তব Read more

ডাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৭১ জন
ডাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৭১ জন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। প্রকাশিত তালিকায় দেখা যায়, প্রার্থীতা প্রত্যাহার করেছেন মোট Read more

যশোরে দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা
যশোরে দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

যশোরে দুই ভাইকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৮টার দিকে সদর উপজেলার কচুয়া ইউনিয়নের রায়মারীতে Read more

গোপালগঞ্জে সহিংসতায় জড়িত কাউকে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
গোপালগঞ্জে সহিংসতায় জড়িত কাউকে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জের সহিংসতায় যারা জড়িত তাদের সবাইকে গ্রেফতার করা হবে, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট Read more

মাইলস্টোন ট্র্যাজেডি: ডিএনএ পরীক্ষায় ৫ মরদেহের পরিচয় শনাক্ত
মাইলস্টোন ট্র্যাজেডি: ডিএনএ পরীক্ষায় ৫ মরদেহের পরিচয় শনাক্ত

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় বিকৃত হয়ে যাওয়া ৬ মরদেহ শনাক্তে ১১ জনের ডিএনএ নমুনা সংগ্রহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন