দক্ষিণ কোরিয়ায় টানা বৃষ্টিতে ৪ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ১,৩০০ জনেরও বেশি মানুষকে। কর্তৃপক্ষ সতর্ক করেছে, এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।শুক্রবার (১৮ জুলাই) ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, যে চারজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে দুইজনের বয়স ৮০-র বেশি। এদের একজন বাড়ির বেইজমেন্ট থেকে বৃষ্টির পানি সরানোর চেষ্টা করছিলেন বলে ধারণা কর্তৃপক্ষের। গাড়ির ওপর একটি দেয়াল ধসে পড়ার ঘটনায় তৃতীয় ব্যক্তি চাপা পড়ে মারা যান। মারা যাওয়ার কিছুক্ষণ আগে তিনি তার স্ত্রীকে ফোন দিয়ে গাড়িটি ‘ভেসে যাচ্ছে’ বলে জানিয়েছিলেন। চতুর্থ ব্যক্তির মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে।গোয়াংজু শহরের এক ক্যাফে মালিক কিম হা-মিন জানান, “আমি বুঝতেই পারছিলাম না, এমন কিছু কীভাবে সম্ভব!” তিনি জানান, জীবনে প্রথমবার এত ভারী বৃষ্টির মুখোমুখি হয়েছেন।এই রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে দক্ষিণ কোরিয়ার সরকার আবহাওয়া-সংক্রান্ত দুর্যোগ সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে।দেশটির পশ্চিম উপকূলে অবস্থিত সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর সিওসানে মাত্র ১২ ঘণ্টায় ৪০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে, যা আবহাওয়া অফিস ‘শতাব্দীর একটি ঘটনা’ হিসেবে বর্ণনা করেছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, গাড়ি ও বাড়িঘর পানিতে ডুবে আছে, আর আসবাবপত্র ভেসে বেড়াচ্ছে।গোয়াংজুর বাসিন্দা ২৬ বছর বয়সী কিম জানান, “আমার আশেপাশে কোনো নদী বা খাল নেই, তাই এখানে কখনো বন্যা হয়নি। এবার এত ভয় পেয়েছি!” তাঁর ক্যাফেটিও ডুবে যাওয়ায় তা বন্ধ রাখতে হয়েছে। তিনি জানান, “আমি পানি সরিয়েছি, কিন্তু নর্দমার গন্ধ এতটাই বাজে যে দোকান খোলা সম্ভব নয়।”এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরগুনায় বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা, একদিনে আক্রান্ত ১০২ জন!
বরগুনায় বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা, একদিনে আক্রান্ত ১০২ জন!

বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে। সংক্রমণের মাত্রা এতটাই বেড়েছে যে, তা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। গত Read more

চমেক শিক্ষার্থী আবিদ হত্যা: ১২ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
চমেক শিক্ষার্থী আবিদ হত্যা: ১২ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

২০১১ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রাবাসে ছাত্রদল কর্মী সন্দেহে ৫১তম ব্যাচের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ৩য় বর্ষের শিক্ষার্থী Read more

জামাই বাড়িতে গিয়ে মেয়ের ঝুলন্ত লাশ দেখলেন বাবা
জামাই বাড়িতে গিয়ে মেয়ের ঝুলন্ত লাশ দেখলেন বাবা

ভোলার বোরহানউদ্দিন উপজেলা থেকে আবিদা সুলতানা (২১) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২৫ মে) রাতে উপজেলার কাচিয়া Read more

যশোরের শার্শায় জমে উঠেছে বেলতলা আমের বাজার
যশোরের শার্শায় জমে উঠেছে বেলতলা আমের বাজার

জমে উঠেছে দক্ষিণ বঙ্গের যশোরের শার্শার বাগুড়ী বেলতলা আমের বাজার। এবছর আমের বাম্পার ফলন হওয়াতে যশোর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন Read more

‘অধ্যক্ষ নিয়োগে টানাপোড়েন, হুমকির মুখে শিক্ষার পরিবেশ’
‘অধ্যক্ষ নিয়োগে টানাপোড়েন, হুমকির মুখে শিক্ষার পরিবেশ’

ময়মনসিংহের ১১৭ বছরের পুরনো ঐতিহ্যবাহী আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যক্ষ পদ ঘিরে দীর্ঘদিন ধরেই চলছে টানাপোড়েন। সাবেক অধ্যক্ষ আমান উল্লাহকে Read more

মুন্সীগঞ্জে গভীর রাতে আগুনে পুড়ে ছাই ১৯ দোকান
মুন্সীগঞ্জে গভীর রাতে আগুনে পুড়ে ছাই ১৯ দোকান

মুন্সীগঞ্জের শ্রীনগরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ১৯টি দোকান। শনিবার (৫ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলা সাব-রেজিস্ট্রার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন