ঢাকার বাজারে সবজির দাম কিছুতেই কমছে না। কয়েক সপ্তাহ ধরেই বাড়তি দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি। মৌসুম ফুরিয়ে আসা, বৃষ্টি আর সরবরাহ কমে যাওয়ার কারণ দেখিয়ে বাড়তি দাম যাওয়া মরিচের দাম এখনও কমেনি।শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।বাজারে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়ে এখন ৬৫-৭০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে দাম বৃদ্ধির কারণে এই পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন বিক্রেতারা।অন্যদিকে, ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা বেড়ে ১৬০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহ কিছুটা কম থাকাকে এর কারণ হিসেবে উল্লেখ করছেন বিক্রেতারা।টানা বৃষ্টির কারণে সবজির বাজারে সরবরাহ সংকট দেখা দেওয়ায় অধিকাংশ সবজির দাম চড়া। বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকা বা তারও বেশি দামে। কাকরোল, করলা, বরবটি ৭০-৮০ টাকা এবং ঝিঙা, চিচিঙ্গা ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে।ব্রয়লার মুরগির দাম বাড়লেও ডিমের দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে বাড়ার পর এখন প্রতি ডজন ডিমের দাম ৫-১০ টাকা কমে ১২০-১২৫ টাকায় বিক্রি হচ্ছে।একইভাবে, আমদানির প্রভাবে কাঁচামরিচের দাম সামান্য কমেছে। সপ্তাহখানেক আগে ৩০০ টাকা পর্যন্ত উঠলেও, এখন প্রতি কেজি কাঁচামরিচ ২৪০-২৬০ টাকায় পাওয়া যাচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজমিস্ত্রি থেকে কোটিপতি নূর আলী
রাজমিস্ত্রি থেকে কোটিপতি নূর আলী

দরিদ্র পরিবারের সন্তান নূর আলী (৪৭)। করতেন রাজমিস্ত্রির কাজ। জমিজমা ছিল না তেমন। বাবাও ছিলেন দিনমজুর। বাড়ি বলতে ছিল আধাপাকা Read more

এবার ফ্রান্সে সরকারবিরোধী তীব্র আন্দোলন, শতশত গ্রেপ্তার
এবার ফ্রান্সে সরকারবিরোধী তীব্র আন্দোলন, শতশত গ্রেপ্তার

নতুন পেনশন সংস্কার আইনের প্রতিবাদে ফ্রান্সে ছড়িয়ে পড়েছে তীব্র সরকার বিরোধী আন্দোলন। ‘ব্লক এভরিথিং’ নামে শুরু হওয়া এই আন্দোলন থেকে Read more

যুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেছে ইরান : ট্রাম্প
যুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেছে ইরান : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘‘ইসরায়েলের সঙ্গে যুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেছে ইরান।’’ বুধবার নেদারল্যান্ডসের হেগ শহরে পশ্চিমা সামরিক জোট Read more

আজ ০৮ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ০৮ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮
রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮

রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় কোতয়ালী থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ আটজন মাদক কারবারী ও মাদকসেবীকে গ্রেপ্তার করা Read more

ইরানে আরেকজনের মৃত্যুদণ্ড কার্যকর, আতঙ্কে গুপ্তচররা
ইরানে আরেকজনের মৃত্যুদণ্ড কার্যকর, আতঙ্কে গুপ্তচররা

দেশের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির প্রমাণ পেলেই মৃত্যুদণ্ডের সাঁজা দেওয়া হচ্ছে ইরানে। বিশেষ করে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সম্প্রতি দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন