জনপ্রিয় মার্কিন পপ গায়িকা কনি ফ্রান্সিস আর নেই। মঙ্গলবার (১৬ জুলাই) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই কিংবদন্তি শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।কনি ফ্রান্সিসের ঘনিষ্ঠ বন্ধু রন রবার্টস এ খবরটি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে এবং ভারাক্রান্ত হৃদয়ে আমি আপনাদের জানাচ্ছি যে, গত রাতে আমার প্রিয় বন্ধু কনি ফ্রান্সিসের মৃত্যু হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’জানা যায়, চলতি জুলাই মাসের শুরুতে তীব্র পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কনি। এরপর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত তাকে নেওয়া হয় আইসিইউতে। এর মধ্যে গত ৪ জুলাই ফেসবুকে শেষ পোস্ট করেছিলেন কনি। লিখেছিলেন, ‘আজ অনেকটা ভালো লাগছে। সবাইকে ৪ জুলাইয়ের শুভেচ্ছা।’ কিন্তু এরপর আর সুস্থ হয়ে ওঠা হলো না তার।‘স্টুপিড কিউপিড’, ‘হু’স সরি নাউ’, ‘প্রিটি লিটল বেবি’—এই গানগুলো দিয়ে তিনি কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। বিশেষ করে ‘প্রিটি লিটল বেবি’ গানটি ৬৩ বছর আগে রেকর্ড করা হলেও সম্প্রতি সামাজিক মাধ্যমে আবার ভাইরাল হয়ে যায়। ফলে আবার আলোচনায় আসেন কনি।কনি ফ্রান্সিস জন্মগ্রহণ করেন ১৯৩৭ সালে, নিউ জার্সির নিউইয়র্ক শহরে। তার আসল নাম ছিল কনচেটা ফ্রানকোনেরো। মাত্র ৪ বছর বয়স থেকেই গান গাইতেন ও অ্যাকর্ডিয়ন বাজাতেন। ছোটবেলাতেই যুক্ত হন টেলিভিশনের গানের অনুষ্ঠানে।তবে সংগীতজীবনে সফল হলেও ব্যক্তিজীবনে কনি ফ্রান্সিসের জীবন ছিল কঠিন। চারবার বিয়ে করেও সুখী হতে পারেননি। ভালোবেসেছিলেন গায়ক ববি ড্যারিনকে, কিন্তু বাবার আপত্তির কারণে সেই সম্পর্ক ভেঙে যায়। এ নিয়ে তিনি প্রায় সারাটা জীবনই কষ্টে কাটিয়েছেন। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ঢাকা, ভারত-পাকিস্তানকে শান্ত থাকার আহ্বান
পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ঢাকা, ভারত-পাকিস্তানকে শান্ত থাকার আহ্বান

কাশ্মীরের পেহেলগামে হামলাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে ভারত ও পাকিস্তানকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (৭ মে) মন্ত্রণায়ের Read more

ডলারের দাম কমল
ডলারের দাম কমল

ব্যাংকগুলোতে আমদানি খাতে ডলারের দাম গড়ে ৬০ পয়সা কমেছে। মঙ্গলবার বাণিজ্যিক ব্যাংকগুলো গড়ে প্রতি ডলার বিক্রি করেছে ১২২ টাকা ৪০ Read more

প্রতিবাদ নাকি রাজনৈতিক বিভাজন, কী হচ্ছে যুক্তরাষ্ট্রে?
প্রতিবাদ নাকি রাজনৈতিক বিভাজন, কী হচ্ছে যুক্তরাষ্ট্রে?

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের রাস্তায় মেক্সিকোর লাল-সাদা-সবুজ পতাকার ঢেউ যেন শুধু অভিবাসনবিরোধী অভিযানের প্রতিবাদ নয়, বরং এক নতুন রাজনৈতিক বিভাজনের প্রতীক Read more

উল্লাপাড়ায় নৌকার প্রচারে বিএনপি নেতা!
উল্লাপাড়ায় নৌকার প্রচারে বিএনপি নেতা!

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নে নৌকার প্রার্থীর প্রচারে বিএনপির একজন সাবেক নেতার ছবি ঘিরে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ Read more

যুগপৎ আন্দোলনের সব দলই ডিসেম্বরে নির্বাচন চায়: সালাউদ্দিন আহমদ
যুগপৎ আন্দোলনের সব দলই ডিসেম্বরে নির্বাচন চায়: সালাউদ্দিন আহমদ

বিএনপি এবং যুগপৎ আন্দোলনে থাকা সব রাজনৈতিক দলই চায় ডিসেম্বরে নির্বাচন হোক। প্রধান উপদেষ্টা কেনো বিএনপিকে নির্বাচন নিয়ে দোষারোপ করলেন, Read more

জুলাই অভ্যুত্থান: নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেন শেখ হাসিনা
জুলাই অভ্যুত্থান: নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেন শেখ হাসিনা

জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও নির্বিচারে গুলি চালাতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা—এমনটাই উঠে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন