মালয়েশিয়ার জোহর প্রদেশে পরিচালিত অভিবাসন অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩৫ জন অভিবাসীকর্মীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার (১৫ জুলাই) জোহরের একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস বৃহস্পতিবার (১৭ জুলাই) এক বিবৃতিতে জানান, অভিযানে আটক হওয়া ব্যক্তিরা ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড, আফগানিস্তান এবং ভারতের নাগরিক। তাদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে। তিনি আরও বলেন, ‘বৈধ পাস বা পারমিট ছাড়া বিদেশি কর্মীদের অবস্থানের বিষয়ে একাধিক অভিযোগ পাওয়ার পর আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে ধরা পড়া সবাইকে যাচাই-বাছাই ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে।’ মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন রোধে ইমিগ্রেশন বিভাগ নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃতদের যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় দুর্ভিক্ষের ঝুঁকিতে ৬ লাখের বেশি শিশু
গাজায় দুর্ভিক্ষের ঝুঁকিতে ৬ লাখের বেশি শিশু

গাজা উপত্যকায় টানা ১০৩ দিনের ইসরাইলি অবরোধে চরম মানবিক সংকট তৈরি হয়েছে। এর মধ্যে অঞ্চলটির প্রশাসন সতর্ক করেছে, গাজায় ৬ Read more

অসৎ পথের অর্থে হজ কবুল হবে না: ধর্ম উপদেষ্টা
অসৎ পথের অর্থে হজ কবুল হবে না: ধর্ম উপদেষ্টা

অসৎ পথে উপার্জিত অর্থে হজ কবুল হবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।বুধবার (৯ এপ্রিল) Read more

মুন্সীগঞ্জে তারিখবিহীন আইসক্রিম প্যাকেট, প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সীগঞ্জে তারিখবিহীন আইসক্রিম প্যাকেট, প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সীগঞ্জে আইসক্রিমের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না থাকায় একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা Read more

মেহেরপুরের ডিসি ইকোপার্ক এখন অসামাজিক কার্যকলাপের আখড়া!
মেহেরপুরের ডিসি ইকোপার্ক এখন অসামাজিক কার্যকলাপের আখড়া!

ঐতিহাসিক স্মৃতি বিজড়িত মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়ায় অবস্থিত ঐতিহাসিক নীলকুঠি ১৮৫৯ সালে নির্মিত হয় ব্রিটিশদের হাত ধরে। কাজলা Read more

ভুয়া প্রেস বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের আহ্বান রিজভীর
ভুয়া প্রেস বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের আহ্বান রিজভীর

ভুয়া প্রেস বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল রিজভী।শনিবার (২৩ আগস্ট) রাতে রিজভীর Read more

ভোলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
ভোলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

ভোলা সদর ও লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে তিন শিশু মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশু তিনটির মরদেহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন