মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ট্রেনে কাটা পড়ে মো. আল-আমিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাশুরগাঁও পুরাতন ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল-আমিন কুড়িগ্রাম জেলার পাঁচগাছি উপজেলার গাড়ীমারা গ্রামের আছর উদ্দিনের ছেলে। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রেললাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান আল-আমিন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীপুরে ট্রাফিক পুলিশের ওপর হামলা, ইমাম পরিবহনের দুজন আটক
শ্রীপুরে ট্রাফিক পুলিশের ওপর হামলা, ইমাম পরিবহনের দুজন আটক

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধভাবে পার্কিং করার দায়ে ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১২-০৬৭৭) রেকার Read more

আজ বিশ্ব মা দিবস
আজ বিশ্ব মা দিবস

পৃথিবীর মধুরতম ডাক হলো মা। ছোট্ট এ শব্দের ভেতরে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর পৃথিবীর সবচেয়ে অকৃত্রিম ভালোবাসা। শৈশব Read more

ইরান থেকে ফিরলেন আরও ৩০ বাংলাদেশি
ইরান থেকে ফিরলেন আরও ৩০ বাংলাদেশি

ইরান থেকে তৃতীয় দফায় আরও ৩০ জন বাংলাদেশি ঢাকায় ফিরেছেন। সোমবার (১৪ জুলাই) ভোরে তারা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে ঢাকার হযরত Read more

বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তা
বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তা

রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও ঢেউ টিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।মঙ্গলবার Read more

গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের  গুচ্ছগ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে এক অজ্ঞাত পরিচয়ে এক পুরুষের (৫০) ভাসমান লাশ উদ্ধার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন