রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও ঢেউ টিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।মঙ্গলবার (২৭ মে) বিকাল ৫টায় মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি শাখার পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়। এ সময় বাঘাইছড়ি উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রাঙ্গামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯নং রাঙ্গামাটি আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমদ, রাঙ্গামাটি জেলা নায়েবি আমীর মাওলানা মো. জাহাঙ্গীর আলম। এ সময় জেলা শিবির সভাপতি মো. শহিদুল ইসলাম সাফি, জেলা মজলিস শুরা সদস্য ও রাঙ্গামাটি পৌর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট রহমত উল্লাহ, বাঘাইছড়ি পৌর সভাপতি কাজী নেয়ামত উল্লাহ, উপজেলা টিম সদস্য আব্দুল কাইয়ুম, টিম সদস্য ওবায়দুল হক উপস্থিত ছিলেন।সঞ্চালনায় ছিলেন উপজেলা টিম সদস্য সরদার আব্দুর রহিম ও উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি আবসার হোসেন। উল্লেখ্য, বুধবার দিবাগত রাত ১টায় স্থানীয়দের ধারণা অনুযায়ী বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে প্রায় ৩০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ধারণা করা হচ্ছে প্রায় দেড় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের দাবি, এই উপজেলায় কোন ফায়ার স্টেশন না থাকায় ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুমের ঘটনায় হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল
গুমের ঘটনায় হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল

প্রথমবারের মতো ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল Read more

উখিয়ায় ইয়াবা দিয়ে স্কুল শিক্ষককে ফাঁসানোর অভিযোগ
উখিয়ায় ইয়াবা দিয়ে স্কুল শিক্ষককে ফাঁসানোর অভিযোগ

এনজিও পরিচালিত স্কুলে শিক্ষকতা থেকে আসা স্বল্প বেতনের আয়ে কোনো রকমে চলে উখিয়ার বালুখালীর বাসিন্দা আব্দু রশিদের সংসার। স্থানীয়দের কাছে Read more

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল
ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর ওপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেই রেকর্ড করে Read more

শূন্য থেকে শুরু করার ঘোষণা রিয়ালের নতুন কোচের
শূন্য থেকে শুরু করার ঘোষণা রিয়ালের নতুন কোচের

মাত্র ৭ মাসের মাথায় রিয়াল মাদ্রিদের দায়িত্ব হারিয়েছেন জাবি আলোনসো। তার পরিবর্তে নতুন কোচ হিসেবে আলভারো আরবেলোয়াকে নিয়োগ দিয়েছে ক্লাবটি। দায়িত্ব Read more

গাজার ক্ষুধার্ত মানুষের জন্য সাগরে খাদ্য ভাসাচ্ছেন মুসলিমরা
গাজার ক্ষুধার্ত মানুষের জন্য সাগরে খাদ্য ভাসাচ্ছেন মুসলিমরা

ফিলিস্তিনের গাজার ক্ষুধার্ত মানুষের জন্য বোতলে করে সাগরে খাদ্য ভাসাচ্ছেন মিসরের সাধারণ মানুষ। একজন মিসরীয়কে সাগরে খাদ্য ভাসানোর সময় গাজাবাসীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন