গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পদযাত্রা ও সভাকে কেন্দ্র করে দফায় দফায় হামলা, সংঘর্ষের ঘটনায় কারফিউ চলছে। সেইসঙ্গে এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।বৃহস্পতিবার (১৭ জুলাই) কারফিউয়ের মধ্যে এ পর্যন্ত ২০ জনকে আটকের খবর নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান।তিনি বলেন, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ২০ জনকে আটক করা হয়েছে। আটকদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।  আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।এর আগে বুধবার দেশজুড়ে ‘জুলাই পদযাত্রা’র ধারাবাহিক কর্মসূচির মধ্যে ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি ছিল এনসিপির। সকালে এনসিপি নেতাকর্মীরা শহরের পৌর পার্ক মাঠে কর্মসূচি শুরুর আগেই সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে আগুন ও ইউএনওর গাড়িতে হামলা হয়। এনসিপি নেতাদের শহরে ঢোকার পরের পরিস্থিতি সামলাতে সাজোঁয়া যান নিয়ে নামতে হয় সেনা সদস্যদের। ছিল বিজিবির ৪ প্লাটুন সদস্য।পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকালে ১৪৪ ধারা জারি করা হয়। তাতেও কাজ না হলে সন্ধ্যার পর জারি করা হয় কারফিউ। পরে বুধবার রাতে গোপালগঞ্জ শহর ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছিল। সীমিত আকারে রিকশা চলাচল করলেও অন্য কোনো যানবাহন চলাচল করেনি। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল।  এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তীব্র উত্তেজনার মাঝেই ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী নেতা পালিয়েছেন
তীব্র উত্তেজনার মাঝেই ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী নেতা পালিয়েছেন

ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের সংঘাত ঘিরে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন শক্তির চলমান বিরোধে নাটকীয় মোড় নিয়েছে। সৌদি জোটের Read more

আওয়ামী লীগ এখন মরা হাতি: হাসনাত আব্দুল্লাহ
আওয়ামী লীগ এখন মরা হাতি: হাসনাত আব্দুল্লাহ

আওয়ামী লীগ এখন মূলধারা থেকে ছিটকে পড়েছে এবং পুনরায় ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) Read more

ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার পর কমছে তেলের দাম
ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার পর কমছে তেলের দাম

দখলদার ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। আজ Read more

চিরনিদ্রায় শায়িত হলেন জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌস মৌমিতা
চিরনিদ্রায় শায়িত হলেন জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌস মৌমিতা

নিজ জেলা পাবনার আরিফপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা।শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত Read more

হজে গিয়ে অসুস্থ ১১১ বাংলাদেশি, হাসপাতালে ৩০
হজে গিয়ে অসুস্থ ১১১ বাংলাদেশি, হাসপাতালে ৩০

চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে ১১১ জন বাংলাদেশি হাজী অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে বর্তমানে ৩০ জন Read more

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি, লোকালয় প্লাবিত
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি, লোকালয় প্লাবিত

রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি পেয়েছে,প্লাবিত হয়েছে তীরবর্তী নিন্মাঞ্চল। যার ফলে কাপ্তাই বাঁধের জলকপাট দিয়ে পানি ছাড়ার পরিমাণ বাড়ানো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন