নড়াইলের লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধে কুপিয়ে বাবা-ছেলেকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন– জাহাঙ্গীর শেখ (৫৭) ও তাঁর ছেলে নাহিদ শেখ (২৮)। গতকাল বুধবার (১৬ জুলাই) দুপুরে আয়ুব হোসেনের ভাটা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দু’জনকে আটক করেছে।জানা গেছে, জাহাঙ্গীর শেখের সঙ্গে জমি নিয়ে কওছার শেখের বিরোধ ছিল। এ নিয়ে এলাকাবাসী একাধিকবার সালিশ বৈঠক করেছে। কোনো সমাধান হয়নি। গতকাল জাহাঙ্গীর ও নাহিদ কয়েকজন কৃষি শ্রমিক নিয়ে বিরোধপূর্ণ জমিতে কাজ করতে যান। খবর পেয়ে প্রতিপক্ষ কওছারের লোকজন দেশি অস্ত্র নিয়ে ঘটনাস্থলে যান। হামলা চালিয়ে জাহাঙ্গীর, নাহিদ ও কৃষি শ্রমিক নয়নকে কোপায়। ঘটনাস্থলে জাহাঙ্গীর মারা যান। স্থানীয় লোকজন আহত নাহিদ ও নয়নকে যথাক্রমে নড়াইল সদর হাসপাতাল ও লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে গুরুতর আহত নাহিদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, জড়িত সন্দেহে কবির শেখ ও সোহান শেখকে আটক করা হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতকে ১৩১ মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র
ভারতকে ১৩১ মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

ভারতকে ১৩১ মিলিয়ন ডলার মূল্যের গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা দেয়ার প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাব মূলত দুই Read more

নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর সিএনএনএক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, কিছুক্ষণ Read more

লালপুরে বউ ও মায়ের ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা
লালপুরে বউ ও মায়ের ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা

নাটোরের লালপুরে বউ ও মায়ের ওপর অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া Read more

জাতীয় নির্বাচনের জন্য দেশ প্রস্তুত: ড. ইউনূস
জাতীয় নির্বাচনের জন্য দেশ প্রস্তুত: ড. ইউনূস

বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসে এক নতুন পরিবর্তনের জন্য প্রস্তুত। সরকারের প্রত্যক্ষ মদদে এক বছর আগে ঘটে যাওয়া হত্যাযজ্ঞ এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের Read more

নতুন বেতন কমিশন গঠন করল সরকার
নতুন বেতন কমিশন গঠন করল সরকার

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়েছে। এ কমিশনের প্রধান করা হয়েছে সাবেক অর্থসচিব জাকির Read more

কুষ্টিয়ায় জাসদ কর্মী হত্যার ঘটনায় আটক ৩
কুষ্টিয়ায় জাসদ কর্মী হত্যার ঘটনায় আটক ৩

কুষ্টিয়ার মিরপুরে পূর্বশত্রুতার জেরে জাসদ কর্মী জমির উদ্দিনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সহ তিনজনকে আটক করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন