গোপালগঞ্জ জেলায় আজ বৃহস্পতিবারের (১৭ জুলাই) এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন গোপালগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এবং এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তার লক্ষ্যে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা ২০২৫-এর ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র (পত্র কোড-১২৬)-এর পরীক্ষা স্থগিত করা হলো। এতে আরও বলা হয়, ঢাকা শিক্ষা বোর্ডের অন্যান্য জেলাসহ সব সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। ঢাকা শিক্ষা বোর্ডের অন্তর্গত গোপালগঞ্জ জেলার স্থগিত ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র (পত্র কোড-১২৬) পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এদিকে গোপালগঞ্জ জেলায় বৃহস্পতিবারের মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষা এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংসদ নির্বাচন ঘিরে অপতথ্য বাড়ছে: রিউমার স্ক্যানার
সংসদ নির্বাচন ঘিরে অপতথ্য বাড়ছে: রিউমার স্ক্যানার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের হার বাড়ছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাস Read more

চাঁদপুরে বসত ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
চাঁদপুরে বসত ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

চাঁদপুরের কচুয়া উপজেলায় বসতঘরে ঢুকে মমতাজ বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা Read more

কটিয়াদীতে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ৩
কটিয়াদীতে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ৩

কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নারীসহ ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার করগাঁও ইউনিয়নের ফোক্কারপাড়া গ্রামে। Read more

মোংলায় নদী থেকে পুরুষের ভাসমান লাশ উদ্ধার
মোংলায় নদী থেকে পুরুষের ভাসমান লাশ উদ্ধার

মোংলার পশুর নদীর পূর্ব পাড়ে জয়মনি সাইলো সংলগ্ন নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ Read more

দগ্ধ হওয়ার ১৬ দিন পর মৃত্যুর কাছে হার মানলেন নাজমা বেগম
দগ্ধ হওয়ার ১৬ দিন পর মৃত্যুর কাছে হার মানলেন নাজমা বেগম

ভোলার চরফ্যাশনে রান্নার সময় দুর্ঘটনায় দগ্ধ হওয়া গৃহবধূ নাজমা বেগম অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন। শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে Read more

নানা অসঙ্গতি থাকলেও ভোট চুরি হয়নি: শিবিরের জিএস প্রার্থী
নানা অসঙ্গতি থাকলেও ভোট চুরি হয়নি: শিবিরের জিএস প্রার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে নানা অসঙ্গতি থাকলেও ভোট চুরির কোনো ঘটনা ঘটেনি বলে দাবি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন