সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি জামায়াতের কৃতজ্ঞতা থাকা উচিৎ, যার কারণে জামায়াত আজ রাজনীতি করার সুযোগ পেয়েছে। কিন্তু জামায়াতের কৃতজ্ঞতা নেই; তারা শহীদ জিয়ার দল বিএনপিকে ঘায়েল করতে উঠে পড়ে লেগেছে, নতুন করে ষড়যন্ত্র করছে। কোন ষড়যন্ত্র করেই লাভ হবে না। কারণ বিএনপি হচ্ছে এদেশের মানুষের ভালোবাসার দল।বুধবার (১৬ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।এসময় টুকু বলেন, বিগত সতেরো বছর বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনেক জেল, জুলুম, নির্যাতন সহ্য করেছে। কেউ কেউ ব্যবসা-বাণিজ্য হারিয়েছে। চাকরী থেকে বঞ্চিত হয়েছে, বার বার জেল খেটেছে; তারপরও শহীদ জিয়ার দল বিএনপি ছাড়েনি। সামনে বিএনপির যে তৃণমূল থেকে শুরু করে জেলা পর্যন্ত কমিটি হবে, সেই সমস্ত কমিটিতে সতেরো বছরের ত্যাগীরা আগে মূল্যায়িত হবে। কোনক্রমেই হাইব্রিডরা যেনো পদ না পায়, সেদিকে ত্যাগীদের সজাগ থাকতে হবে।মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য, রাজশাহী বিভাগীয় বিএনপির দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।প্রধান বক্তার বক্তব্যে আব্দুস সালাম বলেন, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপিকে কেউ পরাজিত করতে পারবেনা। জনগণ বিএনপির পক্ষে; জনগণ জানে এদেশকে রক্ষা করতে হলে বিএনপির প্রয়োজন। বিএনপি বার বার এদেশকে রক্ষা করেছে। আওয়ামী লীগের বিচার বিএনপি চায়, কিন্তু যারা আওয়ামী লীগের বিচার চায়, আবার তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়ে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। দেশ নিয়ে আবারও ষড়যন্ত্র চলছে, কিন্তু কোন ষড়যন্ত্র করে লাভ হবে না। সকল ষড়যন্ত্র এদেশের জনগণ প্রতিহত করবে, ইনশাআল্লাহ।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলিম।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিত্যক্ত ব্যাগ থেকে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিত্যক্ত ব্যাগ থেকে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার Read more

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে রিজভী (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও Read more

কাতারের সবচেয়ে বড় শিল্পাঞ্চলে ইরানের হামলা
কাতারের সবচেয়ে বড় শিল্পাঞ্চলে ইরানের হামলা

ইরানের হামলার কারণে শিল্পাঞ্চলে আগুন লেগেছে বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে Read more

নারীর জানাজার নামাজের নিয়ম ও দোয়া
নারীর জানাজার নামাজের নিয়ম ও দোয়া

ইসলামে জানাজার নামাজ মৃত ব্যক্তির জন্য ক্ষমা ও রহমত কামনার একটি গুরুত্বপূর্ণ ফরজে কিফায়া ইবাদত। নারী ও পুরুষের জানাজার নামাজের Read more

আগামীকাল ২ ঘণ্টা টোলমুক্ত থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে
আগামীকাল ২ ঘণ্টা টোলমুক্ত থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে

ঢাকা শহরে প্রবেশের জন‍্য বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা আগামীকাল বৃহস্পতিবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাধারণের জন‍্য টোলমুক্ত Read more

আজ ২৩ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৩ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন