মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন ও কৃষিজমির শ্রেণি পরিবর্তন করায় ৪টি অবৈধ ড্রেজার মেশিন বিকল করা হয়েছে এবং বিপুল পরিমাণ পাইপ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার মধ্যপাড়া, লতব্দী ইউনিয়নের খিজিরপুর, মালখানগর ইউনিয়নের তেলীপাড়া, নাটেশ্বর এলাকার চারটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বারি।এ সময় তিনি বলেন, ‘চারটি অবৈধ ড্রেজার মেশিন বিকল করা হয় এবং বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও বিনষ্ট করা হয়।’সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি আরও বলেন, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এ ধরনের অবৈধ কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ। জনস্বার্থে অবৈধ ড্রেজার পরিচালনা ও অননুমোদিত ভরাটের মাধ্যমে কৃষিজমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।’এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বান্দরবানে ধর্ষণের শিকার ১২ বছরের ম্রো শিশু
বান্দরবানে ধর্ষণের শিকার ১২ বছরের ম্রো শিশু

বান্দরবানের কুহালং ইউনিয়নের বাকীছড়া বটতলী মারমা পাড়ায় রাতের বেলায় কাকড়া খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ম্রো সম্প্রদায়ের এক শিশু। রবিবার Read more

গাছে উঠতে গিয়ে পা পিছলে পড়ে মৃত্যু দিনমজুরের
গাছে উঠতে গিয়ে পা পিছলে পড়ে মৃত্যু দিনমজুরের

গাছে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে ফজলুল হক (৫২) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার Read more

নিজ গ্রামেই পাকিস্তান বিমানবাহিনীর বোমা হামলা, নিহত অন্তত ৩০
নিজ গ্রামেই পাকিস্তান বিমানবাহিনীর বোমা হামলা, নিহত অন্তত ৩০

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ায় বিমান অভিযান পরিচালনা করেছে দেশটির বিমানবাহিনী। সে অভিযানে নিক্ষিপ্ত ৮টি বোমায় নিহত হয়েছেন নারী ও Read more

‎চলন্ত ট্রেনের ছাদে দৌড়াচ্ছে কিশোর, পড়ে গিয়ে বিচ্ছিন্ন পা
‎চলন্ত ট্রেনের ছাদে দৌড়াচ্ছে কিশোর, পড়ে গিয়ে বিচ্ছিন্ন পা

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রেনের ছাদে দৌড়াচ্ছে ১৩ বছরের অজ্ঞাত এক কিশোর। এ সময় পা পিছলে হঠাৎ ট্রেনের ছাদ থেকে পড়ে Read more

নগর ভবনের সামনে কাল অবস্থান কর্মসূচি ঘোষণা ইশরাক সমর্থকদের
নগর ভবনের সামনে কাল অবস্থান কর্মসূচি ঘোষণা ইশরাক সমর্থকদের

নগর ভবনের সামনে কাল অবস্থান কর্মসূচি ঘোষণা ইশরাক সমর্থকদেরইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নতুন Read more

বাকিতে পণ্য না দেয়ায় দোকানির কান কামড়ে ছিঁড়ে ফেললো ক্রেতা
বাকিতে পণ্য না দেয়ায় দোকানির কান কামড়ে ছিঁড়ে ফেললো ক্রেতা

বাকিতে সিগারেট না দেয়ায় দোকানদারের কান কামড়ে ছিঁড়ে ফেলেছে স্থানীয় এক যুবক। সোমবার (১১ আগষ্ট) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পচামাদিয়া গ্রামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন