বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) “শেখ হাসিনাতেই আস্থা” স্লোগানে গত বছর ৪ জুলাই অনুষ্ঠিত শান্তি সমাবেশ ও মিছিলে অংশ নেওয়া শিক্ষকদের দেখলে লজ্জাবোধ হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাকৃবি শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মঈন। তিনি বলেন, ‘যখন দেখি সেই শিক্ষকরা আমাদের সামনে দিয়ে নির্বিঘ্নে চলাফেরা করছে, তখন মনে হয় আবু সাঈদ, মুগ্ধ এবং শহীদরা এসে কানে কানে বলছে, ‘এই জন্যই কি আমরা শহীদ হয়েছিলাম?’ প্রশাসনকে অনুরোধ করব দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে এবং দোষীদের শাস্তি নিশ্চিত করতে।’বুধবার (১৬ জুলাই) সকালে বাকৃবিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে জুলাই আন্দোলন নিয়ে এক মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।আবদুল্লাহ আল মঈন বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত ডাকসু নির্বাচনের উদ্যোগ নিলেও বাকৃবিতে এখনো কোনো তৎপরতা নেই। সর্বদলীয় এবং ছাত্রদের অধিকার নিশ্চিত করতে দ্রুত বাকসু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’আবদুল্লাহ আল মঈন আরও বলেন, ‘বিগত বছর ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা বাকৃবির শিক্ষার্থীরা অমানবিক নির্যাতনের শিকার হয়েছে। আশরাফুল হক হলের শিক্ষার্থী সাদকে ছাত্রলীগবিরোধী দলের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে হত্যা করা হয়। এখনো তার পরিবার বিচার পায়নি। আমরা আশাবাদী, বর্তমান প্রশাসন দ্রুত এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করবে। জুলাই আন্দোলনের শক্তিকে নষ্ট করার জন্য দেশি-বিদেশি নানা শক্তি কাজ করছে। এই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গৌরনদীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, জনতার হাতে ধরা পড়ল যুবক
গৌরনদীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, জনতার হাতে ধরা পড়ল যুবক

বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠি কাঁচা বাজার এলাকায় ২৮ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে একটি বিকাশ ও কনফেকশনারির দোকানে দিনের বেলায় অস্ত্র Read more

মাগুরায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, হিন্দু যুবক আটক
মাগুরায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, হিন্দু যুবক আটক

মাগুরায় দূষিত দূর্গা প্রতিমার পাশে থাকা অসুরের মুখে দাড়ি ও মাথায় সাদা টুপি সংযোজিত করে ফেসবুকে পোস্ট করায় দ্বীপ্ত কুরি Read more

সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ঠে যুবকের মৃত্যু
সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ঠে যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে রান্না ঘরে বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৬ এপ্রিল) Read more

পাবনায় পুকুর থেকে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার
পাবনায় পুকুর থেকে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

পাবনার চাটমোহরে পুকুরে মাছ ধরতে গিয়ে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রাম থেকে মূল্যবান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন