গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে সহিংস হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার (১৬ জুলাই) বিকেলে সরকারের প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে হামলাকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে বলা হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে।বিবৃতিতে আরও বলা হয়, এদিন এনসিপি কর্মী, পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় তাদের গাড়ি। অনেককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। নিষিদ্ধ আওয়ামী লীগের ছাত্রলীগ ও দলীয় কর্মীরা এই হামলায় জড়িত ছিল।বিবৃতিতে সামরিক বাহিনী ও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপের প্রশংসা করা হয়। একইসঙ্গে সমাবেশে অংশ নেয়া সাহসী শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় যারা ভয়ভীতি উপেক্ষা করে কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছেন।বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে কোনো ধরনের সহিংসতার জায়গা নেই। যারা শান্তিপূর্ণ নাগরিক অধিকার হরণে জড়িত, তাদের বিচারের মুখোমুখি হতেই হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, এটাই সরকারের অঙ্গীকার।প্রসঙ্গত, এদিন দুপুরে প্রথমে গোপালগঞ্জ শহরের যে স্থানে পদযাত্রা ও সমাবেশ হবার কথা ছিল, সেখানে অতর্কিত হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মী। তারা হঠাৎ হামলা ও ভাঙচুর চালিয়ে পাল্টা ধাওয়া খেয়ে পালিয়ে যায়।এর কিছুক্ষণ পরই সমাবেশ শেষে চলে যাবার মুহূর্তে একদল সশস্ত্র ব্যক্তি এনসিপির নেতা-কর্মীদের ঘিরে হামলার চেষ্টা করে। তারা চারদিক থেকে এনসিপির নেতা-কর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এনসিপির নেতা-কর্মীরা অন্য দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিরাপত্তা বলয়ে নববর্ষ, তবু দর্শকশূন্যতায় মলিন চট্টগ্রামের পহেলা বৈশাখ
নিরাপত্তা বলয়ে নববর্ষ, তবু দর্শকশূন্যতায় মলিন চট্টগ্রামের পহেলা বৈশাখ

চট্টগ্রাম নগরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে পালিত হলো বাংলা ১৪৩২ নববর্ষ। বর্ষবরণকে ঘিরে মহানগরজুড়ে নানা আনুষ্ঠানিকতা Read more

ট্রেনের নিচে ঝাঁপ দেওয়া সেই পেঁয়াজ চাষির বাড়িতে ইউএনও
ট্রেনের নিচে ঝাঁপ দেওয়া সেই পেঁয়াজ চাষির বাড়িতে ইউএনও

মাঠ থেকে পেঁয়াজ উত্তোলনের মৌসুম চলছে। কৃষকরা কেউ মাঠ থেকে, আবার কেউ কেউ হাট-বাজারে আড়ৎ এ এসে মাঠের পেঁয়াজ বিক্রয় Read more

শিক্ষিত হয়েও বেকার, ‘ভিক্ষা নয়, সম্মানের চাকরি চাই’: শাহিদা আক্তার
শিক্ষিত হয়েও বেকার, ‘ভিক্ষা নয়, সম্মানের চাকরি চাই’: শাহিদা আক্তার

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী লম্বাপাড়া এলাকার একটি হতদরিদ্র পরিবার। মৃত ছফর আলীর সহধর্মিণী শামেলা বেগমের বড় মেয়ে শারীরিক Read more

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

মসজিদে পড়তে আসা ১৭ বছরের এক কিশোরী প্রতিবন্দ্বীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ইমামের নাম আব্দুল করিম (৪২। Read more

স্কুলছাত্রী নাদিরার মৃত্যু ঘটনায় এবার আদালতে মামলা
স্কুলছাত্রী নাদিরার মৃত্যু ঘটনায় এবার আদালতে মামলা

যশোর সদর উপজেলার  ইছালীর রামকৃষ্ণপুর গ্রামের স্কুলছাত্রী নাদিরা আক্তারকে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে প্রেমিকসহ ৮ জনের বিরুদ্ধে এবার আদালতে মামলা হয়েছে।রবিবার(১৪ Read more

‘মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না’- নমিনেশন প্রসঙ্গে হাজী ইয়াছিন
‘মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না’- নমিনেশন প্রসঙ্গে হাজী ইয়াছিন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন নমিনেশন প্রসঙ্গে বলেছেন, মেয়ে দেখা মানেই তো বিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন