গোপালগঞ্জে সমাবশে শেষ করে মাদারীপুর যাওয়ার পথে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। এ অবস্থায় মুজিববাদের কবর রচনা করে ফেরার ঘোষণা দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।বুধবার (১৬ জুলাই) এনসিপির গোপালগঞ্জের সমাবেশে হামলার ঘটনা ঘটে। পরে গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাওয়ার পথে গাড়িবহরে আবারও হামলা হয়।পরে সরাজিস এক ফেসবুক পোস্টে বলেন, ‌‘গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের ওপরে আক্রমণ করেছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে।  আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি, তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, না হয় ফিরব না।’ এই ন্যাক্কারজনক হামলা প্রতিরোধে তিনি আহ্বান জানিয়ে বলেন, ‘সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন। গোপালগঞ্জের বিবেকবান ছাত্র-জনতা জেগে উঠুন। দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালকিনিতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মুখ খুললেই হত্যার হুমকি
কালকিনিতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মুখ খুললেই হত্যার হুমকি

মাদারীপুরের কালকিনিতে নাকের সামনে চেতনানাশক দিয়ে ৮ বছরের এক শিশুকে অচেতন করে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনা কাউকে বললে Read more

কিশোরগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত প্রায় ২ লাখ ১৩ হাজার পশু
কিশোরগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত প্রায় ২ লাখ ১৩ হাজার পশু

কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশের মতো কিশোরগঞ্জের খামারিরাও ব্যস্ত হয়ে পড়েছে শেষ মুহূর্তের পরিচর্যায়। জেলার ১৩টি উপজেলায় খামারের কর্মচারী-মালিকরা Read more

হার্ট সুস্থ রাখতে নিয়মিত খাবেন এই ৩টি বাদাম
হার্ট সুস্থ রাখতে নিয়মিত খাবেন এই ৩টি বাদাম

হার্ট সুস্থ রাখার ক্ষেত্রে আমাদের খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হৃদরোগের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য একটি সহজ উপায় হলো Read more

যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফেরত আনতে পারবে অন্তর্বর্তী সরকার?
যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফেরত আনতে পারবে অন্তর্বর্তী সরকার?

অর্থনীতিবিদদের অনেকে বলছেন, বিগত শাসনামলে বিদেশে পাচারকৃত অর্থের একটা বড় অংশই পাচার হয়েছে যুক্তরাজ্যে। যে কারণে প্রধান উপদেষ্টার এই সফরকে Read more

বরগুনার আন্ধারমানিক নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
বরগুনার আন্ধারমানিক নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বরগুনার তালতলীতে আন্ধারমানিক নদীর তীর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৬ এপ্রিল) বেলা ৪টার দিকে উপজেলার Read more

গাজায় তুরস্কের সেনা মোতায়েন নিয়ে ইসরায়েলের আপত্তি
গাজায় তুরস্কের সেনা মোতায়েন নিয়ে ইসরায়েলের আপত্তি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হিসেব তুরস্কের কোনো মোতায়েন করা হবে না বলে জানিয়েছে দখলদার ইসরায়েল। তারা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন