চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নে বন্য প্রাণীর উপস্থিতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, প্রাণীটি দেখতে চিতাবাঘ কিংবা মেছো বাঘের মতো। এর গর্জন ও চলাফেরায় বাঘের ছায়া থাকায় গ্রামবাসীর মধ্যে ভীতির সঞ্চার হয়েছে।স্থানীয়রা জানান, দক্ষিণ ভূঁইয়া গ্রাম এলাকার পুরাতন ঈদগাঁ কবরস্থানে বেশ কিছুদিন ধরেই প্রাণীটির উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। বুধবার (১৬ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন এলাকাবাসী।বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রাণীটির সঙ্গে দুটি শাবকও রয়েছে। যদিও এখন পর্যন্ত মানুষের ওপর কোনো আক্রমণের খবর পাওয়া যায়নি, তবে কয়েকবার গরু ও ছাগলের ওপর আক্রমণের চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।স্থানীয় মসজিদের ইমাম মাওলানা রায়হান উদ্দিন জানান, দক্ষিণ ভূঁইয়া গ্রামের ঈদগাহ কবরস্থানে দুটি চিতাবাঘের বাচ্চা দেখা গিয়েছে। এলাকাবাসীকে সতর্ক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জরুরি পদক্ষেপ গ্রহণের অনুরোধ রইলো।স্থানীয় বাসিন্দা নাজমুল হাসান বলেন, ‘গত কয়েকদিন ধরে এ প্রাণীগুলো কবরস্থানে দেখা যাচ্ছে। প্রথমে ভেবেছিলাম কুকুর বা অন্য কোনো প্রাণী, কিন্তু পরে দেখতে পাই চিতাবাঘের মতো প্রাণীগুলো ঘোরাফেরা করছে।’এ বিষয়ে মিরসরাই উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল গফুর বলেন, ‘বিষয়টি এখনও কেউ আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানায়নি। সাধারণত এসব বন্য প্রাণী সহজে কাউকে আক্রমণ করে না, যদি না তাদের উত্যক্ত করা হয়। তাই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। সঠিক অবস্থান জানা গেলে উদ্ধার কার্যক্রম গ্রহণ করা হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আওয়ামী লীগের ভোট পেতে দৌড়ঝাঁপ করছে করছে জামায়াত: রিজভী
আওয়ামী লীগের ভোট পেতে দৌড়ঝাঁপ করছে করছে জামায়াত: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট পেতে জামায়াতে ইসলামী দৌড়ঝাঁপ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী Read more

রাষ্ট্রপতির কাছে সৌদি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
রাষ্ট্রপতির কাছে সৌদি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

বাংলাদেশে নবনিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। রাষ্ট্রদূত Read more

চকরিয়ায় ১ মাসে সড়কে ঝরেছে ২৭ প্রাণ
চকরিয়ায় ১ মাসে সড়কে ঝরেছে ২৭ প্রাণ

কক্সবাজারের চকরিয়ায় গত ১ মাসে সড়ক দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার অংশে ৪৮ কিলোমিটার এলাকায় প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার Read more

ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ পুকুরে, চালকসহ নিহত ২
ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ পুকুরে, চালকসহ নিহত ২

ঢাকার ধামরাইয়ে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে গিয়ে পিকআপের চালকসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় Read more

বেনাপোলে উট খামার থেকে সব বিক্রি: বৈধতা নিয়ে প্রশ্ন
বেনাপোলে উট খামার থেকে সব বিক্রি: বৈধতা নিয়ে প্রশ্ন

সেই মরুভূমির জাহাজ উট এখন আর নেই যশোরের সীমান্তবর্তী বেনাপোলের পুটখালি গ্রামে। সব উট বিক্রি হয়ে যাওয়ায় খাঁ খাঁ করছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন