সৌদি আরবের পবিত্র মক্কার আকাশে সূর্য কাবা শরিফের ঠিক উপরে অবস্থান করে, যা একটি বিরল ও গুরুত্বপূর্ণ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হয়ে রইলো পবিত্র মক্কা। এ ঘটনার সময় কাবার আশপাশে ছায়া একেবারেই অদৃশ্য হয়ে যায়, যা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সূর্যের দিকে তাকিয়ে নিখুঁত কিবলা নির্ধারণের সুযোগ পান মুসল্লিরা।গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে বিরল ও চমকপ্রদ এই মহাজাগতিক ঘটনার ফলে বিশ্বজুড়ে মুসলমানরা অত্যন্ত নিখুঁতভাবে কিবলার (প্রার্থনার দিক) দিকনির্দেশ নির্ধারণ করতে সক্ষম হন।ঘটনার সময় সূর্য ঠিক কাবার উপর অবস্থান করায় এর আশপাশে ছায়া পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটি এক বিবৃতিতে জানায়, ‘মক্কার আকাশে সূর্য সরাসরি কাবা শরিফের উপরে এসে দাঁড়ায়, যার ফলে আশপাশে কোনো ছায়া ছিল না। পৃথিবীর যেকোনো স্থান থেকে যেখানেই সূর্য দেখা যায়, সেখান থেকেই সুনির্দিষ্টভাবে কিবলার দিক নির্ধারণ সম্ভব।’জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটি আরও জানায়, ‘মক্কার আকাশে সূর্য সরাসরি কাবার ঠিক উপরে এসেছে, ফলে চারপাশের ছায়া সম্পূর্ণভাবে মিলে যায়। যেসব জায়গা থেকে সূর্য দেখা সম্ভব, সেখানে দাঁড়িয়ে কেবল সূর্যের দিকে মুখ করলেই কিবলার দিক চূড়ান্তভাবে নির্ধারণ করা যায়।’এই বিরল ঘটনাটি ঘটে যখন সূর্য দক্ষিণের দিকে গমন করে এবং পৃথিবীর কক্ষপথ অনুযায়ী মক্কার ২১.৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ বরাবর অবস্থান নেয়। এই ঘটনাকে ‘সোলার জেনিথ’ (Solar Zenith) বলা হয় এবং এটি প্রতি বছর সাধারণত মে মাসের শেষভাগ ও জুলাইয়ের মাঝামাঝি সময়ে দু’বার ঘটে।পৃথিবীর ২৩.৫ ডিগ্রি ঢালু অক্ষ ও সূর্যের গমনপথের কারণে এই সুনির্দিষ্ট সমান্তরালে সূর্যের অবস্থান কাবার ওপর দিয়ে অতিক্রম করে, যা ধর্মীয় দিক থেকে যেমন তাৎপর্যপূর্ণ, তেমনি বৈজ্ঞানিকভাবেও গুরুত্বপূর্ণ।জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা জানান, এই সূর্যকেন্দ্রীয়তা মক্কার নামাজের সময়ের সঙ্গে মিলে যায়, যার ফলে এই ঘটনাটি পবিত্রতা ও বিজ্ঞান উভয় দৃষ্টিকোণ থেকেই গভীর তাৎপর্য বহন করে।সেই মুহূর্তে সূর্যের আলো ঠিক কাবার উপর পড়ে, যার ফলে ছায়া একেবারে নাই হয়ে যায়। ফলে বিশ্বের যে কোনো জায়গা থেকে যেখানে সূর্য দেখা যায়, সেখানে দাঁড়িয়ে শুধু সূর্যের দিকে মুখ করলেই নির্ভুল কিবলার দিকে মুখ করা যায়।এই জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার একটি বড় তাৎপর্য হলো, এটি আধুনিক প্রযুক্তির সাহায্য ছাড়াই বিশ্বজুড়ে মুসলিমদের জন্য কিবলা সঠিকভাবে নির্ধারণের সুযোগ করে দেয়। যেসব মুসল্লি কম্পাস বা অ্যাপস ব্যবহার ছাড়াই নামাজ আদায় করতে চান, তাদের জন্য এ এক দুর্লভ মুহূর্ত।এটি শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, জ্যোতির্বিদদের জন্যও তা বিশেষ গুরুত্ববাহী। কারণ, সূর্যের এই অবস্থানে বায়ুমণ্ডলের প্রতিফলন বা অ্যাটমোসফেরিক রিফ্র্যাকশনের পর্যবেক্ষণ করা সম্ভব হয়, যা সূর্যের অবস্থান ও আলোর আচরণ বুঝতে সাহায্য করে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫ শরিয়াহ ব্যাংককে অকার্যকর ঘোষণা করলো কেন্দ্রীয় ব্যাংক
৫ শরিয়াহ ব্যাংককে অকার্যকর ঘোষণা করলো কেন্দ্রীয় ব্যাংক

আর্থিকভাবে বিপর্যস্ত শরিয়াভিত্তিক ৫টি ব্যাংক মার্জার বা একীভূত করতে পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে ব্যাংকগুলোকে অকার্যকর ঘোষণা Read more

নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে ইসি: সিইসি
নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে ইসি: সিইসি

নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদ ভোটের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে। নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে ইসি। এ লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড Read more

শেখ হাসিনার ভুত এখনও রয়ে গেছে: ফরহাদ মজহার
শেখ হাসিনার ভুত এখনও রয়ে গেছে: ফরহাদ মজহার

দার্শনিক ও রাষ্ট্রচিন্তক কবি ফরহাদ মজহার বলেছেন, গণঅভ্যুত্থান যখন হয় এটা আইন মেনে চলে না, আইন ভাঙ্গার জন্য হয়। আইন Read more

দুপুর ১টার মধ্যে ৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
দুপুর ১টার মধ্যে ৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

দেশের ৭ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। Read more

ধামরাইয়ে মাকে হত্যার পর পাশে বসেই কাঁদলেন ছেলে
ধামরাইয়ে মাকে হত্যার পর পাশে বসেই কাঁদলেন ছেলে

ঢাকার ধামরাই পৌরসভার দক্ষিণ পাড়া এলাকায় জোৎস্না রানী সরকার (৬৫) নামে মাকে শ্বাসরোধে হত্যা করেছে ছেলে। হত্যার পর ছেলে মানিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন