ভোলায় একটি সুপারি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় তিন রাউন্ড গুলি, একটি ওয়ান স্যুটার পিস্তল এবং ৩০ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)-৮।মঙ্গলবার (১৫ জুলাই) ভোর রাতে উপজেলার বাপ্তা ইউনিয়নের হাজিরহাট এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।বিকেলে র্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার মো. শাহরিয়ার রিপাত অভি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে ভোলা শহরের বাপ্তা ইউনিয়নের হাজিরহাট এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিন রাউন্ড গুলি, একটি ওয়ান স্যুটার পিস্তল এবং ৩০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে পাওয়া যায়নি।পরে উদ্ধারকৃত বন্দুকসহ অন্যান্য সরঞ্জাম ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
