সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভায় অবস্থিত একটি পরিত্যক্ত ভবনকে কেন্দ্র করে সম্প্রতি ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ভবনটি বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ নম্বর ওয়ার্ড কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে ভবনটির প্রকৃত মালিকানা নিয়ে স্থানীয়দের মাঝে প্রশ্ন ও বিভ্রান্তি দেখা দিয়েছে। গত দু’দিনে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়, জামায়াতে ইসলামী একটি সরকারি পরিত্যক্ত ভবন দখল করে সেখানে দলীয় কার্যালয় স্থাপন করেছে। কেউ কেউ আবার দাবি করেছেন, এটি বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের পুরাতন অফিস ভবন। এ নিয়ে এলাকাবাসীর মাঝে কৌতূহল ও সংশয় বিরাজ করছে আসলে ভবনটি কার?উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর মো. শাহজাহান আলী জানান, ভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল এবং ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। আমরা পাশ্ববর্তী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা বলে ভবনটি সংস্কার করে বর্তমানে কার্যালয় হিসেবে ব্যবহার করছি। ভবনের প্রকৃত মালিককে খুঁজে বের করে ভাড়া দেওয়ারও চেষ্টা চলছে। এটি কোনো সরকারি অফিস দখল নয়, প্রয়োজন হলে আমরা কার্যালয় অন্যত্র স্থানান্তর করব।এ নিয়ে অনুসন্ধানে জানা যায়, ভবনটি স্বাধীনতার পূর্বে সমবায় সমিতির কার্যক্রমে ব্যবহৃত হতো। এরপর আশির দশকে এখানে বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের অফিস স্থাপন করা হয়। নব্বইয়ের দশকের শেষের দিকে তুলার চাষ কমে যাওয়ায় বোর্ডের কার্যক্রম বন্ধ হয়ে যায়।অন্যদিকে, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মারুফ হোসেন জানান, আমাদের পূর্বের রেকর্ড অনুযায়ী এই ভবনটি সমবায় সমিতির নয়। ভবনের প্রকৃত মালিকানা নিশ্চিত হওয়া যায়নি।বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের বগুড়া জোনাল কার্যালয়ের প্রধান কর্মকর্তা মো. মোস্তফা কামাল বলেন, আমাদের অফিস একসময় সেখানে ছিল, তবে ভবনটি আমাদের মালিকানাধীন নয়।উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন, ভবনটি নিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশিত হওয়ায় বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ শারমিন সুলতানা রিমাকে তদন্ত করে মালিকানার বিষয়টি দ্রুত নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উপকূল অতিক্রম করেছে গভীর নিম্নচাপটি, আজও ভারি বৃষ্টির আভাস
উপকূল অতিক্রম করেছে গভীর নিম্নচাপটি, আজও ভারি বৃষ্টির আভাস

বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় অবস্থানরত সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। ধীরে ধীরে দুর্বল হচ্ছে নিম্নচাপটি। তবে এর Read more

নববর্ষ উপলক্ষে পাবনায় ঘুরে ঘুরে পান্তা খাওয়ালেন বিএনপি নেতাকর্মীরা
নববর্ষ উপলক্ষে পাবনায় ঘুরে ঘুরে পান্তা খাওয়ালেন বিএনপি নেতাকর্মীরা

নববর্ষ উপলক্ষে পাবনার চাটমোহরে ঘুরে ঘুরে সাধারণ মানুষকে পান্তা খাওয়ালেন বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা বর্ষবরণকে কেন্দ্র করে এমন Read more

প্রকাশ্যে চিত্রনায়িকা নিপুণ
প্রকাশ্যে চিত্রনায়িকা নিপুণ

২০২৪ সালের ৫ আগস্টের পর চিত্রনায়িকা নিপুণ অনেকটা অন্তরালে চলে যান। মাঝখানে যুক্তরাজ্য যাওয়ার চেষ্টাকালে আলোচনায় আসেন, এরপর আবার আড়ালে। Read more

মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’তে রিয়ালের জয়
মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’তে রিয়ালের জয়

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে লা লিগায় টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করলো লস Read more

জানা গেল রাজধানীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপের কারণ
জানা গেল রাজধানীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপের কারণ

মালবাহী ট্রলারের নোঙ্গরের আঘাতে রাজধানীর আমিন বাজার এলাকায় তুরাগ নদীর তলদেশে থাকা গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ Read more

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২৪৮ জন
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২৪৮ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বুধবার (১৮ জুন) সকাল ৮টা থেকে আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন