কক্সবাজার সদরের ভারুয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত যুবদলের সাবেক নেতা রহিম উদ্দিন সিকদার (৪৫) মারা গেছেন। তিনি ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ছয়টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার (১৩ জুলাই) রাতে ভারুয়াখালীর ফাতেরঘোনা এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে বলে পরিবার দাবি করেছে।রহিম উদ্দিন সিকদারের ভাই ও ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান বলেন, ‘জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল বহুদিন ধরে। আমার ভাইদের পরিকল্পিতভাবে মারধর করা হয়। যারা হামলা করেছে, তারা সবাই পরিচিত মুখ।’তিনি অভিযোগ করেন, স্থানীয় জামায়াত নেতা ও ফাতেরঘোনা ইউনিট জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল আল নোমান এবং তার জামাতা মিজান, সহযোগী মুজিব ও এনাম—এই চারজন পরিকল্পিতভাবে তার ভাইদের ওপর হামলা চালায়। আহত অবস্থায় রহিম উদ্দিনসহ আরও কয়েকজনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে স্থানান্তর করা হয়।এ ঘটনায় কক্সবাজারের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।কক্সবাজার জেলা যুবদলের সভাপতি এডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল ফেসবুকে লিখেছেন, ‘ভারুয়াখালী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রহিম সিকদারকে পরিকল্পিতভাবে হত্যা করেছে জামায়াত নেতারা। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’স্থানীয় বিএনপি নেতারা জানান, রহিম উদ্দিন ছিলেন দলের সক্রিয় ও জনপ্রিয় কর্মী। এলাকায় তার অনেক সামাজিক গ্রহণযোগ্যতা ছিল। তার মৃত্যুকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করছেন অনেকে।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, ‘এই ঘটনার প্রধান অভিযুক্ত মিজানকে আমরা আটক করেছি। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ চলছে। খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।’বিএনপির নেতাকর্মীদের মতে, রহিম উদ্দিন সিকদার ভারুয়াখালী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ছিলেন। পরবর্তীতে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদেও দায়িত্ব পালন করেন। রাজনীতির পাশাপাশি তিনি এলাকার সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে নিখোঁজের তিনদিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে নিখোঁজের তিনদিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে বিবস্ত্র অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ অক্টোবর) সকাল ১০ টার দিকে মির্জাপুর পৌরশহর দিয়ে Read more

৫৩ বছর পর আজ চন্দ্রাভিযানে যাচ্ছেন ৪ নভোচারী
৫৩ বছর পর আজ চন্দ্রাভিযানে যাচ্ছেন ৪ নভোচারী

দীর্ঘ ৫৩ বছর পর আজ চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করতে যাচ্ছেন ৪ নভোচারী। ১৯৭২ সালের পর এটিই হবে মানুষের প্রথম Read more

বাঘাইছড়ি প্রেস ক্লাবের ৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বাঘাইছড়ি প্রেস ক্লাবের ৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন বাঘাইছড়ি প্রেস ক্লাবের ৮ সদস্যের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার ১৩ জুলাই Read more

ছাত্রসংসদ বাকসু নির্বাচনের দাবীতে বিক্ষোভ
ছাত্রসংসদ বাকসু নির্বাচনের দাবীতে বিক্ষোভ

বরিশাল বিএম কলেজের ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজের জিরো Read more

আইএলও’তে বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থন: মাহদী আমিন
আইএলও’তে বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থন: মাহদী আমিন

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডির অধিবেশনে বাংলাদেশ বিষয়ক আলোচনায় অংশগ্রহণকারী ৪৭টি দেশ বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে অভিনন্দন Read more

গাজায় গণহত্যা, সোমবার ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত বৈষম্যবিরোধীদের
গাজায় গণহত্যা, সোমবার ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত বৈষম্যবিরোধীদের

‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে সোমবার (৭ এপ্রিল) ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন