টাঙ্গাইলের মির্জাপুরে বিবস্ত্র অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ অক্টোবর) সকাল ১০ টার দিকে মির্জাপুর পৌরশহর দিয়ে প্রবাহিত বারোখালি খালের বাইমহাটি অংশে কচুরিপানার সাথে তার মরদেহ আটকে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।উদ্ধার হওয়া মরদেহের গলায় ওড়না পেচানো ও এক পা জিআই তার দিয়ে বাধা ছিল। মুখেও আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে।নিহত গোলাপী বেগম (৩২) মির্জাপুর পৌরসভার পোষ্টকামুরী গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী। তাদের সংসারে ৩ মেয়ে সন্তান রয়েছে। গোলাপী বাইমহাটি গ্রামের বিষা মিয়া ও সমলা বেগম দম্পতির মেয়ে।নিহতের মা সমলা বেগম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর তার মেয়ে নিখোঁজ হয়। নিখোঁজের কিছুক্ষণ পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। এছাড়া খাল পাড় হওয়ার জন্য তাদের ব্যবহৃত নৌকাটিও তখন থেকেই নিখোঁজ ছিলো। বৃহস্পতিবার দিনগত রাত ৩ টার দিকে নৌকাটি বাইমহাটি প্রফেসর পাড়া এলাকায় ব্রিজের সামনে কচুরিপানায় আটকে থাকা অবস্থায় দেখতে পায় তারা। ঘটনার দিন রাতেই মির্জাপুর থানায় অজ্ঞাতনামা আসামী করে অভিযোগ দায়ের করেন গোলাপীর বাবা বিষা মিয়া।স্বামী আব্দুল কাদেরের কাছে তাদের কারো সাথে বিরোধ ছিলো কিনা জানতে চাইলে বলেন, ‘বিষয়টি এখনি বলা যাবেনা।’ তবে তিনি তার স্ত্রীর নিরাপত্তা নিয়ে পূর্ব থেকেই উদ্বিগ্ন ছিলেন বলে জানান।মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, ‘এটি একটি স্পষ্ট হত্যাকান্ডের ঘটনা। এই হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের কাজ সম্পন্ন হলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিসিবির পরিচালকদের পদে মনোনয়ন কিনলেন ৬০ জন
বিসিবির পরিচালকদের পদে মনোনয়ন কিনলেন ৬০ জন

বিসিবির পরিচালকদের পদে নির্বাচনের জন্য মোট ৬০ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে ক্যাটাগরি-১ থেকে ২৫ জন, ক্যাটাগরি-২ থেকে Read more

‘নির্বাচনের আগেই শিক্ষার্থীদের নতুন বই দেওয়া হবে’
‘নির্বাচনের আগেই শিক্ষার্থীদের নতুন বই দেওয়া হবে’

শিক্ষার মান উন্নয়নে ধারাবাহিকতা অপরিহার্য। এরই মধ্যে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সমস্যাগুলো চিহ্নিতের কাজ শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন প্রাথমিক Read more

‘ইসরাইলকে ত্যাগ করলেই কেবল যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে ইরান’
‘ইসরাইলকে ত্যাগ করলেই কেবল যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে ইরান’

ইসরায়েলকে ত্যাগ করলেই কেবল যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে ইরান। এমন মন্তব্যই করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি Read more

ইন্টারনেটে বিয়ের আগে কী কী খোঁজেন মেয়েরা
ইন্টারনেটে বিয়ের আগে কী কী খোঁজেন মেয়েরা

বিয়ের আগে মেয়েরা ইন্টারনেটে নানান বিষয়ে উত্তর খুঁজতে থাকেন। তারা  কোন কোন বিষয়ে সবেচেয়ে বেশি সন্ধান করেন, কী বলছে সাম্প্রতিক Read more

স্বাভাবিক নিয়মে ফিরছে ব্যাংক, লেনদেন চলবে ৪টা পর্যন্ত
স্বাভাবিক নিয়মে ফিরছে ব্যাংক, লেনদেন চলবে ৪টা পর্যন্ত

পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার। রমজান ও ঈদের বিশেষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন