রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে সড়ক দুর্ঘটনায় মো. শাহাবুল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শাহাবুল একটি ট্রাকের সহকারী (হেলপার) হিসেবে কাজ করতেন।মঙ্গলবার (১৫ জুলাই) ভোর পৌনে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অচেতন অবস্থায় নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত শাহাবুল তিনি রংপুরের পীরগাছা উপজেলার সোনাইঘাট ননসা গ্রামের রশিদ মিয়ার ছেলে।শাহাবুলের ভাই শামীম জানান, ‘গতরাত সাড়ে ৩টার দিকে আমরা ট্রাকে মাল নিয়ে রংপুর যাচ্ছিলাম। গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় গিয়ে গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যায়। শাহাবুল গাড়ি থেকে নেমে পেছনে যাচ্ছিল, সেই সময় পেছন থেকে একটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, সে মারা গেছে।’ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক হোসেন বলেন, ‘লাশটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।’এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১, আহত ১০
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক শামীম আহমেদ (৩০) নিহত হয়েছেন। এছাড়া অন্তত ১০ Read more

বয়স বাড়লে ‘বেস্ট ফ্রেন্ড’ বলে কিছু থাকে না: সাকিব
বয়স বাড়লে ‘বেস্ট ফ্রেন্ড’ বলে কিছু থাকে না: সাকিব

রাজনৈতিক কারণে বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে দেশের ক্রিকেটে অনিয়মিত হলেও বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে Read more

দক্ষিণ ইউরোপজুড়ে ভয়াবহ দাবানল, ঘরছাড়া হাজার হাজার মানুষ
দক্ষিণ ইউরোপজুড়ে ভয়াবহ দাবানল, ঘরছাড়া হাজার হাজার মানুষ

দক্ষিণ ইউরোপের বিভিন্ন দেশে তীব্র তাপদাহ ও দাবানলে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে বহু মানুষ গৃহহীন হয়েছেন, হাজার হাজার মানুষ Read more

হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। Read more

কলাপাড়ায় দুর্ধর্ষ ডাকাতি শেষে আমেরিকান প্রবাসী নববধূকে ধর্ষণ
কলাপাড়ায় দুর্ধর্ষ ডাকাতি শেষে আমেরিকান প্রবাসী নববধূকে ধর্ষণ

পটুয়াখালীর কলাপাড়ায় দুর্ধষ ডাকাতিসহ আমেরিকা প্রবাসী নববধূ ধর্ষণের ঘটনায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এ ঘটনায় সন্দেহজনক দু'জনকে গ্রেপ্তার করা হলেও মূল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন