১৫ জুলাই, বিশ্ব যুব দক্ষতা দিবস আজ। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল দক্ষতার মাধ্যমে যুবদের ক্ষমতায়ন’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।প্রতিবছর এই দিনে যুবসমাজকে কর্মসংস্থানের উপযোগী দক্ষতা, শোভন কাজের সুযোগ এবং উদ্যোক্তা হওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি বিষয়ে সচেতন করা হয়। যুবকদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য উপযুক্ত করে গড়ে তোলাই যার লক্ষ্য।জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে যুবসমাজকে জনসম্পদে পরিণত করতে ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। দেশ-বিদেশের শ্রমবাজারের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে যুবদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে কার্যক্রম চলছে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) সরকারি-বেসরকারি অংশীদারদের সঙ্গে মিলে একটি কার্যকর দক্ষতা উন্নয়ন ইকো-সিস্টেম তৈরি করছে।২০১৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৫ জুলাইকে বিশ্ব যুব দক্ষতা দিবস ঘোষণা করে। তখন থেকে দিবসটি যুবসমাজের কারিগরি শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের প্রয়োজনীয়তা তুলে ধরতে উদযাপিত হচ্ছে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রদর্শন ও সংরক্ষণ করায় জরিমানা
মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রদর্শন ও সংরক্ষণ করায় জরিমানা

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণ করায় একটি ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ Read more

পারমাণবিক ইস্যুতে রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
পারমাণবিক ইস্যুতে রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পারমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছে ইরান। এবার এ বিষয়ে কথা বলতে রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।এর Read more

জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট Read more

কুষ্টিয়ায় সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগে প্রশ্নফাঁসের প্রমাণ পেয়েছে দুদক
কুষ্টিয়ায় সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগে প্রশ্নফাঁসের প্রমাণ পেয়েছে দুদক

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৮ অক্টোবর) Read more

হাড়কাঁপানো শীতে কাজ না পেয়ে বিপাকে নিম্নআয়ের মানুষ
হাড়কাঁপানো শীতে কাজ না পেয়ে বিপাকে নিম্নআয়ের মানুষ

নওগাঁয় পৌষের শুরু থেকেই বেড়েছে শীতের তীব্রতা। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা মিলছে না। কুয়াশা আর হিম বাতাসে জবুথুবু অবস্থা Read more

দিল্লি পুলিশের চিঠিতে বাংলা ভাষাকে বলা হলো বাংলাদেশি ভাষা
দিল্লি পুলিশের চিঠিতে বাংলা ভাষাকে বলা হলো বাংলাদেশি ভাষা

বিজেপি শাসিত রাজ্যে বাঙালি ও বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে-এমন অভিযোগ বেশ কয়েকদিন ধরে করে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন