সৌদি আরবের ট্রাফিক অধিদপ্তর নতুন নির্দেশনা জারি করেছে, বিদেশি চালকদের জন্য যারা আন্তর্জাতিক বা নিজ দেশের লাইসেন্স ব্যবহার করে সৌদিতে গাড়ি চালাতে চান। বিদেশি পর্যটক বা ভ্রমণকারীরা সৌদি আরবে প্রবেশের তারিখ থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত আন্তর্জাতিক বা নিজ দেশের ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে গাড়ি চালাতে পারবেন।তবে যদি লাইসেন্সটির মেয়াদ এক বছরের আগেই শেষ হয়ে যায়, সেক্ষেত্রে লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার দিনটি প্রাধান্য পাবে।চালকের লাইসেন্সটি যে ধরনের গাড়ি চালানোর সেই ক্যাটাগরির সঙ্গে মিলে যেতে হবে। খবর গালফ নিউজের। সব বিদেশি লাইসেন্সই অবশ্যই স্বীকৃত কোনো সংস্থার মাধ্যমে অনুবাদ করা থাকতে হবে, যাতে তথ্য স্পষ্ট ও নির্ভুল থাকে। তবে আঞ্চলিক জোট গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)- এর সদস্য দেশের নাগরিকেরা তাদের নিজ নিজ দেশের বৈধ ড্রাইভিং লাইসেন্স দিয়েই সৌদি আরবে গাড়ি চালাতে পারবেন।তাদের জন্য সৌদি আরবের অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স নেয়ার প্রয়োজন নেই।এদিকে, জিসিসি অঞ্চলের ভেতরের দেশ থেকে অন্য দেশে আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট ব্যবহার করে চালানো যাবে না, অর্থাৎ এই লাইসেন্স দিয়ে সীমান্ত অতিক্রম করে গাড়ি চালানো অনুমোদিত নয়।বিদেশি চালকদের জন্য সৌদি আরবের নতুন নিয়ম গাড়ি চালানোর সময়সীমা নির্ধারণ করেছে- প্রবেশের তারিখ থেকে এক বছর অথবা লাইসেন্সের মেয়াদপূর্তি, যেটি আগে হয়। তবে জিসিসিভুক্ত দেশের নাগরিকদের জন্য এ নিয়ম প্রযোজ্য নয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৮তম শিক্ষক নিবন্ধন: ফের শাহবাগে সুপারিশ থেকে বাদ পড়া প্রার্থীরা
১৮তম শিক্ষক নিবন্ধন: ফের শাহবাগে সুপারিশ থেকে বাদ পড়া প্রার্থীরা

আবারও আন্দোলনে নেমেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করেও সুপারিশ থেকে বাদ পড়া Read more

‌‌‘যুদ্ধে ইরানকে হারাতে দীর্ঘ সময় লাগবে’
‌‌‘যুদ্ধে ইরানকে হারাতে দীর্ঘ সময় লাগবে’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানকে পরাজিত করতে দীর্ঘ সময় লাগবে এবং এই যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কম।বৃহস্পতিবার (১৯ Read more

ভোলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
ভোলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলা সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে রোজা ইসলাম (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ২টায় উপজেলার Read more

মোসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
মোসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ইরানে ‘ইসমাইল ফিকরি’ নামে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সোমবার (১৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ Read more

ডাকসুতে ২৮ পদে ৫৬৫ ফরম বিক্রি, হল সংসদে ১২২৬টি
ডাকসুতে ২৮ পদে ৫৬৫ ফরম বিক্রি, হল সংসদে ১২২৬টি

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে আজ সোমবার মনোনয়ন সংগ্রহের শেষ দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৪২ Read more

শহীদ হাদিকে সংসদ প্লাজা থেকে অশ্রুসিক্ত বিদায় জানালো লাখো জনতা
শহীদ হাদিকে সংসদ প্লাজা থেকে অশ্রুসিক্ত বিদায় জানালো লাখো জনতা

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে অশ্রুসিক্ত বিদায় জানালেন লাখো জনতা।শনিবার (২০ ডিসেম্বর) দুপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন