ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মো. আব্দুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (১৪ জুলাই) বিকেলে তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের। এর আগে রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার উপপরিদর্শক (এসআই) কাজী শামীমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার আব্দুর রশিদ মেহারী ইউনিয়নের শিমরাইল সাতপাড়া এলাকার বাসিন্দা এবং মুসলিম মিয়ার ছেলে। তিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।এ বিষয়ে কসবা থানার ওসি মো. আব্দুল কাদের বলেন, ‘মেহারী ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে সম্প্রতি সহিংসতা হয়। সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল বাদী হয়ে যে মামলা করেছেন, সেখানে ইউপি সদস্য আব্দুর রশিদ অন্যতম আসামি। তাকে গ্রেফতার করা হয়েছে। শোনা যাচ্ছে তিনি আওয়ামী লীগের সক্রিয় কর্মী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘার সাবেক মেয়র আক্কাস আলী ঢাকায় গ্রেফতার
বাঘার সাবেক মেয়র আক্কাস আলী ঢাকায় গ্রেফতার

রাজশাহী জেলার বাঘা পৌরসভার সাবেক মেয়র মো. আক্কাস আলীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে গোপন Read more

ডাকসু ভোটের হিসাব-নিকাশে গুরুত্বপূর্ণ যে সব তথ্য
ডাকসু ভোটের হিসাব-নিকাশে গুরুত্বপূর্ণ যে সব তথ্য

স্বাধীনতার আগে ও পরে দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল ডাকসু নেতৃবৃন্দ, তাই কেউ কেউ একে ডাকেন ‘দ্বিতীয় সংসদও’। Read more

অবশেষে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিলেন রোনালদো
অবশেষে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিলেন রোনালদো

প্রায় এক দশকের সম্পর্কের পর অবশেসে প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সোমবার (১১ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় একটি Read more

যশোরে বছরের শুরুতে সব বই পাচ্ছে না শিক্ষার্থীরা
যশোরে বছরের শুরুতে সব বই পাচ্ছে না শিক্ষার্থীরা

যশোরে প্রাথমিকের সব বই এলেও মাধ্যমিকের বই এসেছে অর্ধেকেরও কম। প্রাপ্তির হার ৪৪ দশমিক ৫৭ শতাংশ। রাত পোহালেই শিক্ষার্থীদের মাঝে Read more

প্রথমবারের মতো যুক্তরাষ্ট সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট
প্রথমবারের মতো যুক্তরাষ্ট সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সিরিয়ার অন্তবর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। এটি ইতিহাসে কোনো সিরীয় রাষ্ট্রপ্রধানের প্রথম সরকারি ওয়াশিংটন সফর হতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন