মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (০৯ জুলাই) দিবাগত গভীর রাতে সীমান্তবর্তী রাজঘাট ইউনিয়নের দুর্গম হরিণছড়া চা বাগানে ওই দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন- রানা নায়েক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। এরা সবাই শ্রীমঙ্গল হরিণছড়া চা বাগানের চা শ্রমিকের সন্তান। এ ঘটনায় রবি বুনার্জী (২০) নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় এই মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসক।জানা গেছে, সেপটিক ট্যাংকে প্রথমে একজন যায়। এরপর একে একে আরও চারজন যায় এবং সবাই অচেতন হয়ে পড়ে। পরে মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। অপর একজনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়।বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে শ্রীমঙ্গলের হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। ঘটনায় অপর একজনকে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়ার সেই কৃষি অফিসারকে বদলি
কালিয়ার সেই কৃষি অফিসারকে বদলি

ঘুষ দাবি, হেনস্তা এবং ডিলারশিপ বাতিলের হুমকি, বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত উপজেলার ১৪টি কৃষকদের পার্টনার ফিল্ড স্কুলগুলোতে Read more

ফ্যাসিস্টকে জায়গা দিয়ে ভারত নিজেদেরও ফ্যাসিস্ট প্রমাণ করেছে: দুদু
ফ্যাসিস্টকে জায়গা দিয়ে ভারত নিজেদেরও ফ্যাসিস্ট প্রমাণ করেছে: দুদু

ভারত একজন ফ্যাসিস্টকে জায়গা দিয়ে নিজেদেরকেও ফ্যাসিস্ট প্রমাণ করেছে জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ভারতকে আমরা বন্ধু রাষ্ট্র Read more

নোবিপ্রবির শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলা
নোবিপ্রবির শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের একাধিক শিক্ষার্থীর ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়েছে।শনিবার (১২ Read more

ময়মনসিংহের নান্দাইলে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ময়মনসিংহের নান্দাইলে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহের নান্দাইলে সুজন মিয়া (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। রোববার (২ জুন) সকাল ১১টায় Read more

বিশ্ব চ্যাম্পিয়ন স্বর্ণপদক জয়ী বাকপ্রতিবন্ধী স্মরণের পাশে টাঙ্গাইলের ডিসি
বিশ্ব চ্যাম্পিয়ন স্বর্ণপদক জয়ী বাকপ্রতিবন্ধী স্মরণের পাশে টাঙ্গাইলের ডিসি

স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের একজন কৃতী ক্রীড়াবিদ হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও স্বর্ণপদক জয়ী বাকপ্রতিবন্ধী মো. আব্দুল কাদের Read more

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগে অভিযান, এক লাখ টাকা জরিমানা
গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগে অভিযান, এক লাখ টাকা জরিমানা

গাজীপুর সদর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক নারীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন