দিনাজপুরের বিরামপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে পৌর শহরের ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়েছে। সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন-এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঢাকা মোড়ে অবস্থিত রাজু ডায়াগনস্টিক সেন্টারে ১০ হাজার টাকা, সরকারি হাসপাতালের দক্ষিণে অবস্থিত মডার্ন হেলথ কেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ২০ হাজার টাকা এবং নিউ মডার্ন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ১৫ হাজার টাকা, মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান চলাকালে মডার্ন হেলথ কেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত একজন ভুয়া নার্সকে আটক করে নিয়ে যায় পুলিশ।আটক নার্স মার্জিয়া ফুলবাড়ী উপজেলার দৌলতপুর এলাকার বাসিন্দা। তিনি উপজেলার মডার্ন ক্লিনিকে নার্স হিসেবে কর্মরত ছিলেন। তাকে বিরামপুর থানা হেফাজতে পাঠানো হয়েছে। এ অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার লুৎফর রহমান, স্যানিটারি পরিদর্শক ইসমাইল হোসেন, পুলিশের উপ-পরিদর্শক আমীর হোসেনসহ উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন উপস্থিত সাংবাদিকদের জানান, বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সেবা নিতে আসা রোগীদের হয়রানি বন্ধে এবং সঠিক সেবা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার লুৎফর রহমান জানান, মানুষের প্রাপ্য স্বাস্থ্য সেবা নিশ্চিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে রোগীরা যাতে সুষ্ঠুভাবে স্বাস্থ্য সেবা পায়, সেজন্য নিয়মিত তদারকির ব্যবস্থা করা হয়েছে। বিরামপুর উপজেলায় নিবন্ধিত ৯টি ক্লিনিক ও ২০টি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে বলে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, রপ্তানিতে বিপর্যয়
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, রপ্তানিতে বিপর্যয়

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ মূলত রপ্তানি খাতের জন্য ব্যবহৃত হয়। বিশেষ করে তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা বিদেশি ব্র্যান্ড Read more

‘গোল্ড কার্ড’ ভিসা চালু করলেন ট্রাম্প, ডলারে মিলবে নাগরিকত্ব
‘গোল্ড কার্ড’ ভিসা চালু করলেন ট্রাম্প, ডলারে মিলবে নাগরিকত্ব

ধনী বিদেশিদের জন্য দ্রুত প্রক্রিয়াকরণের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ভিসা বা ‘গোল্ড কার্ড’ কর্মসূচি চালু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরজন্য গুনতে Read more

খোলা সয়াবিনের দাম বাড়লো
খোলা সয়াবিনের দাম বাড়লো

ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারী ব্যবসায়ীদের সংগঠনের পক্ষ থেকে কোনো ঘোষণা দেওয়ার আগেই বাজারে বেড়েছে খোলা সয়াবিন ও সুপার পাম অয়েলের Read more

বৃষ্টিতে ভিজে সেবা, কোনাবাড়ীর পোস্ট অফিসের মানবেতর পরিস্থিতি
বৃষ্টিতে ভিজে সেবা, কোনাবাড়ীর পোস্ট অফিসের মানবেতর পরিস্থিতি

বৃষ্টি আসলেই পলিথিন মুড়িয়ে টেবিলের নিচে বসে থাকি তারপরও শরীরের একাংশ বৃষ্টির পানিতে ভিজে যায়।বৃষ্টি কমলে শরীরের কাপড় খুলে শুকিয়ে Read more

ফরিদপুর-১: বিএনপির একাংশের প্রার্থিতার বিরুদ্ধে অপরাংশের ঝাড়ু মিছিল
ফরিদপুর-১: বিএনপির একাংশের প্রার্থিতার বিরুদ্ধে অপরাংশের ঝাড়ু মিছিল

ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালি) আসনে খন্দকার নাসিরুল ইসলাম বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন এমন দাবি ছড়িয়ে পড়ার পর আলফাডাঙ্গায় আনন্দ Read more

মুস্তাফিজ ইস্যুতে বিসিবির জরুরি বোর্ড সভা
মুস্তাফিজ ইস্যুতে বিসিবির জরুরি বোর্ড সভা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের দলে ডাক পেয়েছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তবে চাপের মুখে বিসিসিআইয়ের এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন