মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে ইছামতির নদীর ভাঙন থেকে রক্ষায় বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা আব্দুল্লাপুর ইছামতি নদীতীর বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে মানববন্ধন করে ভাঙন হুমকিতে থাকা স্থানীয় বাসিন্দারা। এতে অংশ নেয় এলাকাবাসী, জনপ্রতিনিধি, ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।মানববন্ধনকারীরা জানান, আব্দুলাপুর ইউনিয়ন সংলগ্ন ইছামতি নদীতীর গত কয়েক বছর ধরে ভাঙনের কবলে পড়ে। এতে হাজারো মানুষের ভিটে মাটি বিলীনের পথে। স্থানীয় জনপ্রতিনিধি ও অংশীজনরা মিলে প্রশাসনের কাছে আবেদন করে। সম্প্রতি সেখানে ২ কোটি টাকা ব্যয়ে জিওব্যাগের অস্থায়ী বাঁধ নির্মাণ করা হয়। কিন্তু বর্তমানে নদীতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বাল্কহেড চলাচল করছে। রাতদিন ছোট নদীতে বিশাল বড় নৌযান চলাচল করছে। এর কারণে আবারো ভাঙন আশঙ্কায় পড়েছে জিওব্যাগের সে বাঁধ, এতে আবারো হুমকিতে পড়ছে সরকারি অর্থায়নে নির্মিত বাঁধসহ স্থানীয় হাজারো মানুষের ঘরবাড়ি, বিভিন্ন ধর্মীয় ও ব্যবসায়ী প্রতিষ্ঠান।বাঁধ ও ভিটে মাটি রক্ষায় তাই বাল্কহেড চলাচল বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। এ বিষয়ে প্রশাসনসহ উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করেন।কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুল আলীম, জামাল মন্ডল, আব্দুলাপুর মাদ্রাসার ভারপ্রাপ্ত মহতামিম মাওলানা ইলিয়াস, স্থানীয় জনপ্রতিনিধি আকরাম মন্ডল, শাহনাজ বেগম, মাহমুদা আক্তার, সাংবাদিক আরাফাত রায়হান সাকিবসহ অন্যান্যরা। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে ৮ রোহিঙ্গা আটক
বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে ৮ রোহিঙ্গা আটক

বান্দরবানের সেনাবাহিনীর অভিযানে ৮ জন রোহিঙ্গা কে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে Read more

পবিত্র আশুরা আজ
পবিত্র আশুরা আজ

আজ ১০ই মহররম। পবিত্র আশুরা। বিশ্ব জুড়ে মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ এক দিন। হিজরি বর্ষের প্রথম মাস মহররমের Read more

আউশ আবাদে নতুন সম্ভাবনার দ্বার খুলছে মেঘনা
আউশ আবাদে নতুন সম্ভাবনার দ্বার খুলছে মেঘনা

কুমিল্লার মেঘনা উপজেলায় আউশ ধানের আবাদ ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। এ বছর উপজেলায় ৩৬ হেক্টর জমিতে আউশ ধান আবাদ হয়েছে। Read more

জকসু নির্বাচন স্থগিত, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস
জকসু নির্বাচন স্থগিত, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ স্থগিত করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা Read more

হালদা নদীতে অভিযানে জাল ও বরশি ধ্বংস
হালদা নদীতে অভিযানে জাল ও বরশি ধ্বংস

ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে হালদা নদী থেকে জব্দকৃত ১০টি চরঘেরা অবৈধ  জাল এবং ৩৫৭টি বিভিন্ন ধরনের Read more

গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ১০ ফিলিস্তিনির
গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ১০ ফিলিস্তিনির

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় আরও ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন