মৌলভীবাজারের কমলগঞ্জের পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামে বাড়ির আঙ্গিনায় মাটি খুঁড়ে সবজি চাষ করার সময় একটি গ্রেনেড পাওয়া গেছে। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল গিয়ে এই এলাকা সংরক্ষণ করে রেখেছে। গ্রেনেডটি নিষ্ক্রিয় করার জন্য বিশেষ টিম নিয়ে আসা হচ্ছে।সোমবার (১৪ জুলাই) সকালে কমলগঞ্জের পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের ওমর মিয়ার বাড়িতে মাখতাবুর রহমানের ঘরের পাশে পরিত্যক্ত জায়গায় সবজি চাষের জন্য মাটি খুঁড়তে গিয়ে গ্রেনেডটি দেখা যায়।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে মাখতাবুর রহমানের জায়গায় পরিবারের নারী সদস্য শিমের বিচি রোপণ করার জন্য মাটিতে গর্ত খুঁড়েন। এ সময় ছোট সাইজের গ্রেনেডটি বের হয়। পরে পাশে থাকা আবু বক্কর গ্রেনেডের ছবি তুলে সবাইকে জানান। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে জায়গাটি সংরক্ষণ রেখেছে। একই সাথে গ্রেনেডটি নিষ্ক্রিয় করার জন্য সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।স্থানীয়রা ধারণা করছেন, গ্রেনেডটি মুক্তিযুদ্ধের সময় হয়তো এখানে পড়েছে। অনেক আগের এই গ্রেনেড। পাশের শমশেরনগর বিমানবন্দর রয়েছে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা এটা ব্যবহার করে হামলা করেছে।এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, ঘটনার খবর পেয়ে সাথে সাথেই আমরা ঘটনাস্থলে এসেছি। গ্রেনেডটি নিষ্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে বন্ধুদের সহায়তায় স্বামীকে কুপিয়ে ভিডিও কলে দেখাল প্রেমিককে
ভারতে বন্ধুদের সহায়তায় স্বামীকে কুপিয়ে ভিডিও কলে দেখাল প্রেমিককে

১৭ বছর বয়সী এক কিশোরী। বিয়ে হয়েছিল মাসখানেক আগে। কিন্তু মন ছিল অন্য জায়গায়। আর তাই ভালোবাসার বদলে নিলো ভয়ংকর Read more

২৭ রানে অলআউটের লজ্জায় ডুবল ওয়েস্ট ইন্ডিজ
২৭ রানে অলআউটের লজ্জায় ডুবল ওয়েস্ট ইন্ডিজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব পেয়েছিলেন রোস্টন চেজ। কিন্তু ঘরের মাঠেও তার এই নতুন অধ্যায়ের শুরুটা হয়তো Read more

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও ৩৮ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও ৩৮ ফিলিস্তিনি

ইসরায়েলের অব্যাহত বর্বর হামলায় রক্তে ভাসছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। গত ২৪ ঘণ্টায় দখলদার বাহিনীর আক্রমণে আরও ৩৮ জন ফিলিস্তিনি নিহত Read more

নিউইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করলেন আখতার হোসেন
নিউইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করলেন আখতার হোসেন

নিউইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য (এনসিপি) সচিব আখতার হোসেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় Read more

বোরহানউদ্দিনে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
বোরহানউদ্দিনে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে হতদরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের চাল বিক্রিতে ওজনে কম দেওয়ার Read more

১১৭ ফুট উঁচুতে উড়লো বাংলাদেশের পতাকা
১১৭ ফুট উঁচুতে উড়লো বাংলাদেশের পতাকা

দেশের সর্বোচ্চ উচ্চতায় জাতীয় পতাকা এখন উড়ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে। ভারতীয় সীমান্ত থেকে মাত্র কয়েক কদম দূরে স্থাপন করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন