শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মাছ কিনতে গিয়ে দোকানদারদের সঙ্গে বাক-বিতণ্ডায় প্রতিবাদ করায় দোকানদারদের হামলার শিকার হন। এ সময় একজন শিক্ষার্থীকে মারধর করা হয়। খবর পেয়ে আরও কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা চালানো হয় এবং দু’জনকে আটকে রাখা হয়। একজন শিক্ষার্থীকে মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেওয়া হয়।মঙ্গলবার (১৩ জুলাই) রাত আটটার দিকে এই ঘটনা বিশ্ববিদ্যালয়ে জানাজানি হলে পাঁচ শতাধিক শিক্ষার্থী বাজার ঘেরাও করেন। ততক্ষণে বাজারের মালিক ও দোকানদাররা পালিয়ে যান।আটকে পড়া শিক্ষার্থীদের পুলিশ উদ্ধার করে শেরেবাংলা নগর থানায় নিয়ে আসে। শিক্ষার্থীরা এ খবর জানতে পেরে থানা ঘেরাও করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ব্যর্থ হলে রাত সাড়ে এগারোটার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে আসে।এ বিষয়ে ডিউটি ইনচার্জ ওসি ইমাউল হক বলেন, ‘এই বিষয়ে মামলা হবে, মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের হাতে সোপর্দ করব।’এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. আরফান আলী বলেন, ‘আমাদের এক শিক্ষার্থী বিএনপি বাজারে মাছ কিনতে গেলে তার কাছ থেকে ট্যাংরা মাছের টাকা নিয়ে ট্যাংরার সঙ্গে পুটি মাছ দেয়। এটা নিয়ে প্রতিবাদ করায় তারা তার সঙ্গে খারাপ ব্যবহার করে। পরে আরও কয়েকজন শিক্ষার্থী সেখানে গেলে তারা গ্রুপবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করে। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে গেলে ব্যবসায়ীরা পালিয়ে যায়। সেখান থেকে উদ্ধার করে এক শিক্ষার্থীকে থানায় নেওয়া হয়েছিল, যাকে থানা থেকে নিয়ে আসা হয়েছে। এক শিক্ষার্থী আহত, সে সোহরাওয়ার্দীতে ভর্তি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে থানায় মামলা করা হয়েছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুর-১: বিএনপির একাংশের প্রার্থিতার বিরুদ্ধে অপরাংশের ঝাড়ু মিছিল
ফরিদপুর-১: বিএনপির একাংশের প্রার্থিতার বিরুদ্ধে অপরাংশের ঝাড়ু মিছিল

ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালি) আসনে খন্দকার নাসিরুল ইসলাম বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন এমন দাবি ছড়িয়ে পড়ার পর আলফাডাঙ্গায় আনন্দ Read more

শীলের আঘাতে স্বামীকে হত্যা, ঘাতক স্ত্রী আটক
শীলের আঘাতে স্বামীকে হত্যা, ঘাতক স্ত্রী আটক

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীর হাতের শীল পুঁতোর (পাটা-পুঁতো) আঘাতে স্বামী ওবায়দুর রহমান মুন্সি (৫৭) নামে এক কৃষকদল নেতার নিহতের ঘটনা ঘটেছে। Read more

হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে ইরান ও রুশ পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ
হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে ইরান ও রুশ পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বৃহস্পতিবার এক ফোনালাপে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নৌ-নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা Read more

শুক্রবার সারাদেশে দোয়া ও কফিন মিছিল কর্মসূচি জুলাই ঐক্যের
শুক্রবার সারাদেশে দোয়া ও কফিন মিছিল কর্মসূচি জুলাই ঐক্যের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার সারাদেশে জুমার নামাজের পর বিশেষ দোয়া ও কফিন মিছিল করবে জুলাই ঐক্য। ওসমান Read more

এসসিও সদস্য রাষ্ট্রগুলোর উন্নয়নে গঠিত হচ্ছে নতুন ব্যাংক
এসসিও সদস্য রাষ্ট্রগুলোর উন্নয়নে গঠিত হচ্ছে নতুন ব্যাংক

চীনের তিয়ানজিন শহরে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোর নেতারা একটি যৌথ ঘোষণা গ্রহণ করেছেন। এতে সংস্থার Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন