সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ৬৬৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৪৬৮ জন।বৃহস্পতিবার (১ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৬৬৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৪৬৮ জনসহ মোট গ্রেফতার করা হয়েছে ১১৩৭ জনকে।অভিযানিক কার্যক্রমে একটি পিস্তল, দেশীয় তৈরি একটি এলজি, এক রাউন্ড গুলি, একটি গুলির খোসা, ৫ রাউন্ড কার্তুজ, ৫ রাউন্ড শটগানের শিশা বুলেট এবং একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচন কমিশনের সামনে আপিল আবেদনকারীর হামলা, ব্যবস্থার দাবি
নির্বাচন কমিশনের সামনে আপিল আবেদনকারীর হামলা, ব্যবস্থার দাবি

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সামনে এক আপিল আবেদনকারীর ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি Read more

বাকৃবি গবেষণা, ব্রুসেলোসিস রোগের পূর্বাভাস জানাবে মেশিন লার্নিং
বাকৃবি গবেষণা, ব্রুসেলোসিস রোগের পূর্বাভাস জানাবে মেশিন লার্নিং

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক গবাদিপশুর ব্রুসেলোসিস রোগের পূর্বাভাস শনাক্তে একটি নতুন ধরনের মেশিন লার্নিং প্রযুক্তি উদ্ভাবন করেছেন। এই Read more

লুটপাটের জন্য বরাদ্দ ৪৬ হাজার কোটি টাকা আটকে দিল সরকার
লুটপাটের জন্য বরাদ্দ ৪৬ হাজার কোটি টাকা আটকে দিল সরকার

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মেয়াদে যেভাবে লুটপাট হয়েছিল, নতুন সরকার গঠনের পর সেই ধারা থেমেছে।  লুটপাটের জন্য বরাদ্দ ৪৬ হাজার Read more

যশোরে সড়ক যেন মরণফাঁদ
যশোরে সড়ক যেন মরণফাঁদ

পিচের ঢালাই উঠে গেছে। সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দের। দিনদিন এসব খানাখন্দ বড় বড় গর্তে পরিণত হয়েছে। বৃষ্টি হলে এসব Read more

উপদেষ্টা ফরিদার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে দুই ককটেল বিস্ফোরণ
উপদেষ্টা ফরিদার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে দুই ককটেল বিস্ফোরণ

রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসা প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’য় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। Read more

‘বাবা আমাকে মাফ করো’ সুইসাইড নোট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
‘বাবা আমাকে মাফ করো’ সুইসাইড নোট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ইংরেজি বিভাগের শিক্ষার্থী নিশীতা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর বাড্ডার ছাপড়া মসজিদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন