মঠবাড়িয়ায় কে এম লতীফ ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাবেক বিআরডিবির মহাপরিচালক গিয়াস উদ্দিনের বড় ভাই মো. নাসির উদ্দিন আহম্মেদ (৬৮) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১৩ জুলাই) বিকাল চারটার দিকে শহরের কে.এম লতীফ ইনস্টিটিউশনের শহীদ মোস্তফা খেলার মাঠের সভামঞ্চের ওপর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি গত একদিন ধরে নিখোঁজ ছিলেন।নিহত শিক্ষক নাসির উদ্দিন মঠবাড়িয়া কে.এম লতীফ ইনস্টিটিউশনের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন। তিনি শারীরিক অসুস্থতার জন্য ২০১৪ সালের ৩১ মে স্বেচ্ছায় শিক্ষকতায় অবসর গ্রহণ করেন। তিনি উপজেলার গুলিসাখালী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত আবুল হাশেম হাওলাদারের ছেলে।থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ওই স্কুল শিক্ষক গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশে শহরের ব্যাংক কলোনীর শেরে বাংলা পাঠাগার সংলগ্ন নিজ বাসা থেকে বের হন। এরপর আর তিনি বাসায় ফিরে আসেননি। তার নিখোঁজ হওয়ার বিষয়ে ছেলে রিয়াজ উদ্দিন মঠবাড়িয়া থানায় শনিবার দিনগত রাতে একটি সাধারণ ডায়েরি করেন। এরপর তার সন্ধান চেয়ে পরিবারের স্বজনরা শহরে মাইকিং করেন। রবিবার বিকাল চারটার দিকে স্থানীয়রা খেলার মাঠের সভামঞ্চে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে। এ সময় তার থেতলানো মাথা থেকে রক্ত ঝরছিল। স্কুল শিক্ষকের এমন মৃত্যু রহস্যজনক বলে এলকাবাসীর ধারণা।এ ব্যাপারে নিহত স্কুল শিক্ষকের ছেলে মো. রিয়াজ উদ্দিন বলেন, শনিবার সকাল নয়টার দিকে বাবাকে ঘুম থেকে জাগিয়ে তুলি। এরপর বাবা গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। পরে তিনি নিখোঁজ হন।মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. আবদুল্লাহ আল মামুন ঘটনা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্কুল মাঠের সভামঞ্চ থেকে ওই স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মনোনয়ন পরিবর্তনের দাবিতে আবারও ট্রেন আটকিয়ে হিরণ সমর্থকদের বিক্ষোভ
মনোনয়ন পরিবর্তনের দাবিতে আবারও ট্রেন আটকিয়ে হিরণ সমর্থকদের বিক্ষোভ

ময়মনসিংহ–৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে টানা চার দিন ধরে বিক্ষোভ করছে মনোনয়নবঞ্চিত Read more

জাকসু নির্বাচন: পদত্যাগ করলেন আরেক নির্বাচন কমিশনার  
জাকসু নির্বাচন: পদত্যাগ করলেন আরেক নির্বাচন কমিশনার  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন কমিশনের আরেক সদস্য ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা পদত্যাগ করেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর)  দুপুর ২টার Read more

জয়ে ফিরল মায়ামি, গোল পেলেন মেসি-সুয়ারেজ
জয়ে ফিরল মায়ামি, গোল পেলেন মেসি-সুয়ারেজ

তিন ম্যাচের জয়হীন ধারা শেষে অবশেষে ঘরের মাঠে জয়ের দেখা পেয়েছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে রোববার (৪ মে) রাতে Read more

ইসরায়েলি হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৬০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট Read more

প্রায় ১০ কোটি টাকার সেতু ১০ পয়সার কাজে আসছে না !
প্রায় ১০ কোটি টাকার সেতু ১০ পয়সার কাজে আসছে না !

দুই পাশে মাটি ভরাট ও সংযোগ সড়ক না থাকায় কোনো কাজে আসছে না প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন