যশোর সদর উপজেলার কাশিমপুরের শানতলায় ব্রিজ থেকে ভৈরব নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ স্কুল ছাত্র জিহাদ হোসেনের (৮) লাশ উদ্ধার হয়েছে। অভিযানের দ্বিতীয় দিন রোববার (১৩ জুলাই) বেলা ৯ টার দিকে ডুবুরিরা তার লাশটি উদ্ধার করে। জিহাদ হোসেন শানতলা গ্রামের উজির আলীর ছেলে। সে শানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়তো।স্থানীয়রা জানিয়েছেন, শনিবার (১২ জুলাই) দুপুর আড়াইটার দিকে বন্ধুদের সাথে বাড়ির পাশের ভৈরব নদে গোসল করতে যায় জিহাদ। এসময় ব্রিজ থেকে নদের পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন খুঁজতে থাকে। পরে ফায়ার সার্ভিস সদস্যদের খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস, খুলনার ডুবুরি দল রাত ৮ টা পর্যন্ত তল্লাশি চালিয়েও উদ্ধারে ব্যর্থ হয়। রোববার সকাল ৮ টার দিকে ফের উদ্ধার অভিযান শুরু করে ডুবুরিরা। পরে বেলা ৯ টার দিকে জিহাদের লাশ উদ্ধার হয়।ডুবুরি দলের ইনচার্জ খন্দকার মিরাজুল ইসলাম জানান, পানিতে প্রচণ্ড স্রোত ও অন্ধকার নেমে আসার কারণে প্রথম দিন উদ্ধার অভিযান ব্যাহত হয়। পরের দিন সকালে জিহাদের লাশ উদ্ধার করা হয়েছে।যশোর সেনানিবাস ফায়ার সার্ভিস স্টেশন অফিসার খন্দকার মিরাজুল ইসলাম জানান, লাশ উদ্ধারের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে স্কুল ছাত্র জিহাদের মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একদিন না যেতেই নরসিংদীতে আবারও সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে গৃহবধূ নিহত
একদিন না যেতেই নরসিংদীতে আবারও সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে গৃহবধূ নিহত

একদিন না যেতেই নরসিংদীর চরাঞ্চলের আলোকবালী ইউনিয়নে আবারও সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে Read more

ফিলিস্তিনের সব দলের সঙ্গে জাতীয় সংলাপে বসছে হামাস
ফিলিস্তিনের সব দলের সঙ্গে জাতীয় সংলাপে বসছে হামাস

ফিলিস্তিনি সংগঠন হামাস জানিয়েছে, তারা সকল ফিলিস্তিনি দলগুলোর সাথে একটি জাতীয় সংলাপে বসতে যাচ্ছে।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুকে Read more

পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক
পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা ক্যাথরিন কুক খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে Read more

ভুল সম্পর্কে দীর্ঘ সময় থাকায় মনের ওপর যেসব প্রভাব পড়ে
ভুল সম্পর্কে দীর্ঘ সময় থাকায় মনের ওপর যেসব প্রভাব পড়ে

বহু মানুষ জানেন না যে তারা যে সম্পর্ক করছে তা ঠিক নাকি ভুল। প্রতিটি সম্পর্কের কিছু ভাল ও খারাপ দিক Read more

গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির পদযাত্রায় হামলা
গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির পদযাত্রায় হামলা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে পদযাত্রায় হামলা চালানো হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে এ হামলার Read more

শিক্ষিকা মেহরিন চৌধুরীর নামে চালু হচ্ছে অ্যাওয়ার্ড
শিক্ষিকা মেহরিন চৌধুরীর নামে চালু হচ্ছে অ্যাওয়ার্ড

উত্তরার মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মেহরিন চৌধুরীর নামে একটি পুরস্কার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) উপদেষ্টা পরিষদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন