সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও নৌকা বোঝাই করে পাচারের সময় দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় ৪শত ফুট বালু বোঝাই একটি ষ্টিলবডি নৌকাও জব্দ করা হয়।রবিবার (১৩ জুলাই) ভোরে যাদুকাটা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলায় ইজারাবিহীন যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে একটি ষ্টিলবডি নৌকা বোঝাই করে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে যাদুকাটা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি ষ্টিলবডি নৌকার ৪০০ ঘনফুট বালিসহ উপজেলার বাদাঘাট ইউনিয়নের কোনাটছড়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে আব্দুল কাদির (৪০) ও সোহালা গ্রামের মোঃ আলা উদ্দিনের ছেলে মোঃ আলী হোসেন (২৯) কে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় তাহিরপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করে আটককৃতদের সকালে আদালতে পাঠানো হয়েছে।এর সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন। তিনি জানান, অবৈধভাবে কাউকে যাদুকাটা নদী থেকে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহন করার সুযোগ কাউকে দেওয়া হবে না। যারাই অনিয়ম করবে, তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। পুলিশ কোনো অনিয়মের সাথে নেই, আমাদের অভিযান অব্যাহত আছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খানসামায় স্বাস্থ্য কমপ্লেক্সে নোংরা পরিবেশ, ক্ষুব্ধ রোগী ও স্বজনরা
খানসামায় স্বাস্থ্য কমপ্লেক্সে নোংরা পরিবেশ, ক্ষুব্ধ রোগী ও স্বজনরা

দিনাজপুরের খানসামা উপজেলার (পাকেরহাট) স্বাস্থ্য কমপ্লেক্সে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রোগীরা দফায় দফায় ভোগান্তিতে পড়ছেন। হাসপাতালের স্যাঁতসেঁতে দেয়াল, দুর্গন্ধযুক্ত করিডোর এবং Read more

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে

 আগামী ৭ জুনকে পবিত্র ঈদুল আযহার দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। প্রতিবারের মতো এবারও ঈদের Read more

পাকিস্তানে সেনা অভিযানে বাংলাদেশিসহ ১৭ জন নিহত
পাকিস্তানে সেনা অভিযানে বাংলাদেশিসহ ১৭ জন নিহত

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে দেশটির সেনাদের গুলিতে ১ বাংলাদেশি যুবক নিহত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কারাকের দর্শখেলের শাহ Read more

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৫৮
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৫৮

সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও Read more

কুয়া খনন করতে নেমে প্রাণ গেলো দুই আদিবাসীর
কুয়া খনন করতে নেমে প্রাণ গেলো দুই আদিবাসীর

শেরপুরের ঝিনাইগাতীতে কুয়া খুঁড়তে নেমে অক্সিজেনের অভাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।ববিবার( ১৩ এপ্রিল) বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচূড়া Read more

রাজধানীর পশ্চিম রাজাবাজার থেকে পাঁচ বছরের শিশু নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার
রাজধানীর পশ্চিম রাজাবাজার থেকে পাঁচ বছরের শিশু নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার

রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকা থেকে পাঁচ বছরের এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। নিখোঁজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন