মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ শারীরিক অবসাদজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৩ জুলাই) দেশটির সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।এর আগে, দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, নিজের ১০০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক পিকনিক অনুষ্ঠানে হঠাৎ অস্বস্তি বোধ করেন। পরে সেই অনুষ্ঠান থেকে আগেভাগেই চলে যান তিনি।দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির নেতা হিসেবে মাহাথির মোহাম্মদ ২ দশকেরও বেশি সময় দায়িত্ব পালন করেছেন। তার হৃদরোগে আক্রান্ত হওয়ার পুরোনো ইতিহাস রয়েছে। এছাড়া কয়েকবার বাইপাস সার্জারি করিয়েছেন তিনি।গত কয়েক বছরে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহাথির। সর্বশেষ গত বছরের অক্টোবরে শ্বাসযন্ত্রের সংক্রমণের জেরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।বিবৃতিতে মাহাথির মোহাম্মদের কার্যালয় জানায়, ক্লান্তিজনিত সমস্যার কারণে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সেখানে তিনি বিশ্রামে আছেন। রোববার স্থানীয় সময় সন্ধ্যার মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন বলে বিবৃতিতে প্রত্যাশা করা হয়েছে।স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, রোববার নিজেই গাড়ি চালিয়ে জন্মদিন উদযাপনের অনুষ্ঠানে গিয়েছিলেন মাহাথির মোহাম্মদ। একই স্থানে আগের দিন তার স্ত্রী হাসমাহ মোহাম্মদ আলির ৯৯তম জন্মদিনও উদযাপন করা হয়। তিনি সেখানে এক ঘণ্টা সাইকেল চালানোর পর ক্লান্তি বোধ করেন। গত বৃহস্পতিবার মাহাথিরের ১০০তম জন্মদিন ছিল।২০০৩ সাল পর্যন্ত ২২ বছর ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন মাহাথির মোহাম্মদ। ২০১৮ সালে দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনে বিরোধীদলীয় জোটের নেতৃত্বে ঐতিহাসিক জয় লাভ করে আবারও প্রধানমন্ত্রী হন তিনি। তবে দলীয় কোন্দলের কারণে তার সরকার দুই বছরেরও কম সময়ের মধ্যে ভেঙে যায়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রে অতিরিক্ত শুল্ক কমলেও আত্মতুষ্টির জায়গা নেই: বিজিএমইএ
যুক্তরাষ্ট্রে অতিরিক্ত শুল্ক কমলেও আত্মতুষ্টির জায়গা নেই: বিজিএমইএ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকপণ্যের ওপর অতিরিক্ত শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। তবে এই ইতিবাচক অগ্রগতি সত্ত্বেও, আত্মতুষ্টির Read more

‘ফ্যাসিস্ট মুক্ত ও দেশকে নতুন করে গড়তে কাজ করছে বিএনপি’
‘ফ্যাসিস্ট মুক্ত ও দেশকে নতুন করে গড়তে কাজ করছে বিএনপি’

দেশকে ফ্যাসিস্ট মুক্ত ও নতুন করে গড়তে কাজ করছে বিএনপি, বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় Read more

আসিফ আকবরের নামে থানায় জিডি
আসিফ আকবরের নামে থানায় জিডি

সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবরের নামে রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।মঙ্গলবার (২৪ মার্চ) Read more

এ পর্যন্ত বাংলাদেশে কত জনকে পুশ করা হয়েছে, জানালেন হিমন্ত
এ পর্যন্ত বাংলাদেশে কত জনকে পুশ করা হয়েছে, জানালেন হিমন্ত

অনুপ্রবেশকারী সন্দেহে গত কয়েক মাসে ৩৩০ জনেরও বেশি নারী-পুরুষকে বাংলাদেশে পুশ করেছে ভারতের আসাম রাজ্য সরকার। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব Read more

ধামইরহাটে কষ্টিপাথরের মূর্তিসহ আটক ২
ধামইরহাটে কষ্টিপাথরের মূর্তিসহ আটক ২

নওগাঁর ধামইরহাটে কষ্টিপাথরের মূর্তিসহ ২ জনকে আটক করেছে র‍্যাব।সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার হরিতকীডাঙা এলাকার রাস্তায় অভিযান চালিয়ে ২৫ কেজি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন