গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় চাঞ্চল্যকর কলেজছাত্র মাহফুজকে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১। গ্রেফতারকৃতরা হলেন- মো. রাফসান জানি রাহাত (২৮), মো. রাশেদুল ইসলাম (২০), মো. কাওছার আহম্মেদ পলাশ (২৩), এবং রাকিব ইসলাম (২৬)। গ্রেফতারকৃতদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল, ছুরি এবং ছিনতাই কাজে ব্যবহৃত মোবাইল সেট উদ্ধার করা হয়।রোববার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় র‍্যাবের অপস এন্ড মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। র‌্যাব জানায়, টঙ্গী এবং আব্দুল্লাহপুরের বাস স্ট্যান্ডের মাঝামাঝি স্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধ্যয়নরত বরিশালের হাতেম আলী কলেজের ছাত্র মো। মাহফুজুর রহমান নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন। হত্যাকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগীর বোন জামাই মো. জসিম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনা অনুসন্ধানে কোনো ক্লু ছাড়াই র‌্যাবের ছায়া তদন্ত শুরু হয়। ছায়া তদন্তের এক পর্যায়ে ভিকটিমের এন্ড্রয়েড সেটটি হত্যাকাণ্ডের প্রায় ২ ঘণ্টা পর সনাক্ত করা যায়। এরই সূত্র ধরে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল মোবাইলের গ্রাহককে দ্রুত সময়ে সনাক্ত করে নজরদারিতে আনে। মোবাইলের গ্রাহককে জিজ্ঞাসাবাদ করার পর তিনি জানান যে, ভিকটিমের মোবাইলটি টঙ্গীর মাজার বস্তির এক চোরাই মোবাইল ব্যবসায়ীর কাছ থেকে ৩৫০০/- টাকা মূল্যে ক্রয় করেন। র‌্যাব-১ এর সদস্যরা মোবাইলের গ্রাহককে বিভিন্ন সন্দেহভাজন চোরাই মোবাইল চক্রের সদস্যদের ছবি দেখানো হয় এবং গ্রাহক তাৎক্ষণিক মোবাইল বিক্রেতা রাকিবকে সনাক্ত করে। পরবর্তীতে র‌্যাব-১ এর অভিযানিক দল তাকে গোয়েন্দা নজরদারির মাধ্যমে গ্রেফতার করে।মোবাইল বিক্রেতা রাকিব একজন প্রাক্তন মাদক ব্যবসায়ী। তিনি বর্তমানে ছিনতাইকারীদের ব্যবহার করে কম মূল্যে মোবাইল সংগ্রহ করেন এবং লাভজনক মূল্যে বিভিন্ন গ্রাহকের কাছে বিক্রয় করেন। একই সাথে ছিনতাইকারীরা তার নিকট হতে সুইচ গিয়ার এবং অন্যান্য ধারালো সরঞ্জাম সংগ্রহ করেন। চোরাই মোবাইল বিক্রেতা রাকিবের কাছে ১টি ছিনতাই চক্র সর্বমোট ৩টি মোবাইল সেট বিক্রয় করেন। এরপর রাকিবের দেওয়া তথ্য অনুযায়ী বাকি আসামিদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা জিজ্ঞাসাবাদে কলেজ ছাত্র মাহফুজ হত্যাকাণ্ড ঘটানোর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা জানান, ঘটনার দিন মোটরসাইকেল ড্রাইভারসহ রাত ১১টা ৩৭ মিনিট থেকে উক্ত স্থানে উপস্থিত ছিল। এরপর মাত্র ৩০ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যেই তারা হত্যাকাণ্ডের ঘটনাটি শেষ করে দ্রুত পালিয়ে যায়।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ.লীগ নিষিদ্ধে যশোর জামায়াতের শোকরানা সমাবেশ
আ.লীগ নিষিদ্ধে যশোর জামায়াতের শোকরানা সমাবেশ

আওয়ামী লীগের সব ধরণের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করায় শোকরানা সমাবেশ ও আনন্দ মিছিল করেছে জামায়াতে ইসলামী যশোর জেলার শহর শাখা।  রবিবার Read more

এনসিপি নিবন্ধনের শর্ত পূরণ করেছে: ইসি
এনসিপি নিবন্ধনের শর্ত পূরণ করেছে: ইসি

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করা দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টিসহ দুটি দল শর্ত পূরণ করেছে।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নির্বাচন Read more

সিরাজদিখানে ১৩ বছরের কিশোরী ধর্ষণে ৭২ বছরের বৃদ্ধ গ্রেফতার
সিরাজদিখানে ১৩ বছরের কিশোরী ধর্ষণে ৭২ বছরের বৃদ্ধ গ্রেফতার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগে ৭২ বছর বয়সী বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম Read more

লালমোহনে নিখোঁজের ৩ দিন পর মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার
লালমোহনে নিখোঁজের ৩ দিন পর মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার

ভোলার লালমোহনে নিখোঁজের তিন দিন পর ফাতেমা বেগম (৭০) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) Read more

‘মিনি ঘর’ থেকে ৩ জোড়া ‘কপোত-কপোতী’ আটক
‘মিনি ঘর’ থেকে ৩ জোড়া ‘কপোত-কপোতী’ আটক

কিশোরগঞ্জের কটিয়াদীতে অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে আলোচিত একটি হোটেলে অভিযান চালিয়ে ৬ জন প্রেমিক-প্রেমিকাকে আটক করেছে স্থানীয় প্রশাসন। এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন