রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নেয়া পর্যন্ত শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ রবিবার (১৩ জুলাই) সকাল ৮টা থেকে এ কর্মবিরতি শুরু হয়ে চলবে সারাদিন। দুপুরে মেডিকেল কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে এই ঘোষণা দেন তারা। এ সময় মিটফোর্ডে বহিরাগতদের প্রবেশ ঠেকানো ছাড়াও ফুটপাতের দোকান উচ্ছেদ ও আনসার বাহিনীকে আরও সক্রিয় করার দাবি জানান শিক্ষার্থীরা।শনিবার রাতে মিটফোর্ড হাসপাতাল শাখার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, ‘আমরা মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা, ক্যাম্পাস ও হাসপাতালে চলমান নিরাপত্তাহীন পরিবেশের প্রতিবাদে রবিবার সকাল ৮টা থেকে একদিনের কর্মবিরতিতে যাচ্ছি। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও এর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।’বিবৃতিতে আরও বলা হয়, পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে আরও কর্মসূচি নেওয়া হবে।গত বুধবার (৯ জুলাই) মিটফোর্ডের (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) ৩ নম্বর গেইটের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে। এরপর থেকেই এই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রকাশ্যে এমন নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ইতোমধ্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরাসহ দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।সবশেষ রবিবার চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় আরও ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এখন পর্যন্ত নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় মোট ৭ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সহকর্মী ঈর্ষা করলে যা করবেন
সহকর্মী ঈর্ষা করলে যা করবেন

যারা কর্মজীবী, তারা দিনের সবচেয়ে বড় সময় কাটান অফিসে। সেখানে অন্যদের সঙ্গে সম্পর্ক মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। তাই একজন কর্মীর Read more

আধুনিক যুদ্ধের নতুন হাতিয়ার ‘সাইবার তেলাপোকা’
আধুনিক যুদ্ধের নতুন হাতিয়ার ‘সাইবার তেলাপোকা’

যুদ্ধক্ষেত্রে নজরদারি ও তথ্য সংগ্রহের জন্য সামরিক প্রযুক্তিতে জার্মানি নিয়ে এসেছে সাইবার তেলাপোকা। এই বিশেষ তেলাপোকাগুলো জীবিত পোকামাকড়ের দেহকে কৃত্রিম Read more

টেকনাফে কিশোরীর মৃতদেহ উদ্ধার
টেকনাফে কিশোরীর মৃতদেহ উদ্ধার

কক্সবাজার টেকনাফের নাফনদীর উপকুল সংলগ্ন বেড়িবাঁধ এলাকা থেকে পরিচয় বিহীন এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৯ Read more

বাঁশখালী এলজিইডি অফিসে দুদকের অভিযান
বাঁশখালী এলজিইডি অফিসে দুদকের অভিযান

চট্টগ্রামের বাঁশখালীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি Read more

‘মৃত’ ভোটারদের সঙ্গে চা পান করলেন রাহুল গান্ধী
‘মৃত’ ভোটারদের সঙ্গে চা পান করলেন রাহুল গান্ধী

দিন দুয়েক আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরি’-র অভিযোগ করে নির্বাচন কমিশন অভিমুখে মিছিল করেছিলেন বিরোধী নেতা রাহুল গান্ধী। এবার Read more

শায়েস্তাগঞ্জ কামারদের ব্যস্ততা বাড়লেও নেই কেনাবেচা মুখের হাসি
শায়েস্তাগঞ্জ কামারদের ব্যস্ততা বাড়লেও নেই কেনাবেচা মুখের হাসি

কোরবানি ঈদকে সামনে রেখে টুং টাং শব্দে ব্যস্ত সময় পার করছেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কামাররা। চলছে হাঁপর টানা, পুড়ছে কয়লা, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন