হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুরে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নির্মাণ শ্রমিক ও পাহারাদারসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভবন নির্মাণের ঠিকাদার মোবাশ্বির মিয়া আহত হন।শনিবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে সাবাসপুরে খন্দকার আনোয়ার হোসেনের নির্মাণাধীন ভবনে এ ঘটনাটি ঘটেছে।নিহতরা হলেন জেলার চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামের বাসিন্দা ভবনের পাহারাদার খন্দকার মানিক মিয়া (৬০) ও বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের বাসিন্দা নির্মাণ শ্রমিক রফিকুল ইসলাম (৩০)।স্থানীয় সূত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামের খন্দকার আনোয়ার হোসেন পৌরসভার সাবাসপুর গ্রামে জমি ক্রয় করে বহুতল ভবনের নির্মাণ কাজ করছেন। ঘটনার সময়ে নির্মাণ শ্রমিক ও পাহারাদার ট্যাংকের ভিতরে সাটারিং খোলার জন্য নেমে আটকা পড়েন। তবে, তারা বুঝতে পারেননি ভিতরে কী ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। বিষাক্ত গ্যাসে ধাপে ধাপে দুইজনই অচেতন হয়ে পড়েন। সেপটিক ট্যাংকে দুইজনেরই মৃত্যু হয়। আহত ঠিকাদার মোবাশ্বির মিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলামের নেতৃত্বে একদল কর্মী ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করে। এ সময় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী, প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতন, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসানসহ শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ও আশপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওই দুইজন নির্মাণাধীন ট্যাংকের নিচে নামেন সাটারিং খোলার জন্য। কিছুক্ষণের মধ্যেই বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তারা ট্যাংকের ভিতরে মারা যান।শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ বলেন, সেপটিক ট্যাংকে পড়ে দুইজনের মৃত্যুর বিষয়টি খুব দুঃখজনক। আইনি প্রক্রিয়াতে মৃতদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির চক্রের মূলহোতা আটক
মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির চক্রের মূলহোতা আটক

মালয়েশিয়ায় জাল ভিসা ও ইমিগ্রেশন স্টিকার তৈরির সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক পাকিস্তানি নাগরিকসহ একাধিক ব্যক্তিকে আটক করেছে Read more

কালিয়াকৈরে তরুণীর লাশ উদ্ধার
কালিয়াকৈরে তরুণীর লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ মোল্লাপাড়া এলাকায় একটি বাড়ির পঞ্চম তলা থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি Read more

ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী হলেন জিনদানি
ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী হলেন জিনদানি

ইয়েমেনের প্রধানমন্ত্রী সালেম বিন ব্রেইকের পদত্যাগের পর তার পদে বসেছেন শায়া মোহসেন জিনদানি। যিনি প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের Read more

ঘরে মুরগির মাংস দেখে আনন্দে সেজদায় লুটিয়ে পড়ল গাজার শিশু
ঘরে মুরগির মাংস দেখে আনন্দে সেজদায় লুটিয়ে পড়ল গাজার শিশু

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দীর্ঘদিনের অবরোধে বিপর্যস্ত এখানকার জীবনযাপন। ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা ও গুলি এড়িয়ে বেঁচে Read more

পুতুলের গুলশানের ফ্ল্যাট জব্দের নির্দেশ
পুতুলের গুলশানের ফ্ল্যাট জব্দের নির্দেশ

দুর্নীতির মামলায় চার্জশিটভূক্ত আসামি শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে ঢাকার গুলশানে থাকা একটি ফ্ল্যাট জব্দ করার আদেশ দিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন