মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই পক্ষের স্কুল শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনায় ৫ জন আহত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার টেংগারচর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভাটেরচর দেওয়ান আব্দুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মেরাজুল ইসলাম তাহিন (১৬), জোবায়ের (১৫), আব্দুল্লাহ (১৬), ফাইজুল ইসলাম (১৮) ও সাইদ (১৬)।জানা গেছে, শিক্ষার্থীদের অধিকাংশই একই বিদ্যালয়ে পড়েন। গত বৃহস্পতিবার নবম শ্রেণির শিক্ষার্থী তাহিন ক্লাস শেষে বেঞ্চে মাথা রেখে ঘুমায়। এ সময় আরেক শিক্ষার্থী সাইদ ডাকাডাকি করে। তাহিন ডাকাডাকির কারণ জিজ্ঞেস করলে দু’জনের মধ্যে তর্কবিতর্ক হয়। এরই জের ধরে সোমবার বিদ্যালয়ে থেকে বাড়িতে ফেরার পথে তাহিন ও তার বন্ধুদের ওপর লাঠি, লোহার রড দিয়ে হামলা চালায় সাইদ ও তার লোকজন।এ বিষয়ে তাহিনের মা জেসমিন বেগম বলেন, খবর পেয়ে আমি ও আমার স্বামী ঘটনাস্থলে যাই। দেখতে পাই স্কুলছাত্রদের সাথে আনারপুরা গ্রামের ২০-২৫ জন লোক। তারা আমাদেরও এলোপাতাড়ি আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আরশাদ কবির বলেন, চারজন শিক্ষার্থীকে নিয়ে আসা হয়েছিল। তাদের চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান বলেন, আমি এসএসসি পরীক্ষার কেন্দ্রে ছিলাম। যেটুকু জেনেছি তার সমাধান করে দিয়েছি। কিন্তু বিদ্যালয়ের বাইরে অভিভাবকরা মারামারিতে অংশ নেয় যা অত্যন্ত দুঃখজনক। গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, অভিযোগ পেয়েছি কিন্তু সবাই স্কুলশিক্ষার্থী। তাই বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৭ বছর পর গকসু নির্বাচন: উৎসবমুখর পরিবেশে চলছে ভোট
৭ বছর পর গকসু নির্বাচন: উৎসবমুখর পরিবেশে চলছে ভোট

সাত বছর পর আবারো গণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। বিশ্ববিদ্যালয়ের ৩২ Read more

বিশ্বব্যাপী পলিথিন দূষণ রুখতে প্লাস্টিকখেকো ছত্রাকের সন্ধান
বিশ্বব্যাপী পলিথিন দূষণ রুখতে প্লাস্টিকখেকো ছত্রাকের সন্ধান

আধুনিক পৃথিবী এখন এমন এক জায়গায় পৌঁছেছে, যেখানে প্লাস্টিকহীন পৃথিবীতে ফিরে যাওয়া কার্যত অসম্ভব। আমাদের প্রতিদিনের জীবনে প্লাস্টিকের ব্যবহার ওতপ্রোতভাবে Read more

সাপাহারে গণসমাবেশ সফল করতে ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন
সাপাহারে গণসমাবেশ সফল করতে ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন

নওগাঁর সাপাহারে ১১ মে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির চরমোনাই'র পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এর গণসমাবেশ সফল করতে সাপাহার Read more

ঈদের টানা সাত দিনের ছুটিতে মহাসড়কে চলবে না যেসব যানবাহন
ঈদের টানা সাত দিনের ছুটিতে মহাসড়কে চলবে না যেসব যানবাহন

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং মহাসড়কে যানজট নিরসনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জরুরি বিজ্ঞপ্তি Read more

জীবননগরে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের বাজার
জীবননগরে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের বাজার

আর মাত্র ক’দিন পরেই মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই আনন্দ উৎসবকে Read more

ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল কানাডা-যুক্তরাজ্য-অস্ট্রেলিয়া
ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল কানাডা-যুক্তরাজ্য-অস্ট্রেলিয়া

ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। তিন দেশের পক্ষ থেকে পৃথক বিবৃতির মাধ্যমে এ স্বীকৃতির কথা জানানো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন