জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘নির্বাচনী সমঝোতা নয়, দেশ পুনর্গঠনের লক্ষ্যে এখনো আমাদের দরজা খোলা রয়েছে। তবে যদি এবারও সেই সুযোগ নষ্ট হয়, জনগণ আর ক্ষমা করবে না।’শনিবার (১২ জুলাই) দুপুরে সাতক্ষীরার খুলনা রোড মোড়ে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন এনসিপির সাতক্ষীরা জেলা সমন্বয়ক কামরুজ্জামান বুলু।একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, ‘তারা ভেবেছিল ২–৩টি আসনের লোভ দেখিয়ে ক্ষমতার অংশীদারিত্ব দিয়ে গণঅভ্যুত্থানের শক্তিকে কিনে নেবে। কিন্তু যারা মৃত্যুকে উপেক্ষা করে আন্দোলনে টিকে থাকে, বিপ্লবের পথে হাঁটে, তাদের কিনে নেওয়ার সাহস বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই।’তিনি আরও বলেন, ‘৫ আগস্ট আমরা প্রস্তাব দিয়েছিলাম—একটি জাতীয় সরকার গঠন করে সবাই মিলে দেশ পুনর্গঠনে এগিয়ে যাই। বিভাজনের ঊর্ধ্বে উঠে বাংলাদেশকে নতুনভাবে গড়ার ডাক দিয়েছিলাম। কিন্তু তাদের একমাত্র আগ্রহ ছিল দ্রুত নির্বাচন এবং ক্ষমতার হিস্যা নিশ্চিত করা। দেশ সংস্কারে বাস্তব কোনো সমর্থন আমরা সেদিন তাদের কাছ থেকে পাইনি।’সাতক্ষীরার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘এই এলাকার মানুষ ঘূর্ণিঝড়, দুর্যোগ মোকাবিলা করে দেশকে আগলে রেখেছে। অথচ এখনও এই জেলায় রেললাইন পৌঁছেনি। ৫৪ বছরেও রেল যোগাযোগ না থাকা সত্যিই লজ্জার।’নাহিদ ইসলাম বলেন, ‘সাতক্ষীরায় শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থায় যে দুরবস্থা রয়েছে, তা পরিবর্তনের সময় এখনই। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, উপকূল রক্ষা ও সুন্দরবন সংরক্ষণে জাতীয় নাগরিক পার্টি সক্রিয়ভাবে কাজ করবে। এই অঞ্চলের মানুষের অধিকার রক্ষা হবে আমাদের অগ্রাধিকার।’পথসভায় আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতা আকতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, মেজবাহ কামাল, ডা. তাসনীম জারা প্রমুখ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪৮ জেলায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা পাওয়া যাবে ২০০
৪৮ জেলায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা পাওয়া যাবে ২০০

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদফতর বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে ৪৮ জেলার শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবে। এজন্য ভর্তি বিজ্ঞপ্তি Read more

২৫ মার্চ রাতে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
২৫ মার্চ রাতে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না

একাত্তরের ভয়াল ২৫ মার্চের নৃশংস গণহত্যা স্মরণে বুধবার (২৫ মার্চ) সারা দেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালনের কথা Read more

৮৯২ কোটি টাকার সার কিনবে সরকার
৮৯২ কোটি টাকার সার কিনবে সরকার

দেশের কৃষি খাতে প্রয়োজনীয় সার সরবরাহ নিশ্চিত করতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে ১ লাখ ৪০ হাজার মেট্রিক টন বিভিন্ন ধরনের Read more

কুড়িগ্রামে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু
কুড়িগ্রামে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাটিবোঝাই ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ডিপেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় Read more

ঝিনাইদহে রেল লাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন
ঝিনাইদহে রেল লাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ জেলা শহরে রেল লাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে শহরের পায়রা Read more

নরসিংদীতে মাদকের টাকার জন্য মাকে হত্যা, ছেলে গ্রেফতার
নরসিংদীতে মাদকের টাকার জন্য মাকে হত্যা, ছেলে গ্রেফতার

নরসিংদীর শিবপুর উপজেলার বৈলাব গ্রামে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ হারিয়েছেন বৃদ্ধা মা শামসুন্নাহার (৭০)। শনিবার (৩ মে) রাতে এ ঘটনা ঘটে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন