মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান পুডু এলাকায় চালানো এক বিশেষ অভিযানে ‘জাকির সিন্ডিকেট’ নামের একটি জাল ভিসা চক্রের তিন বাংলাদেশি সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযানে ১৩০টি বাংলাদেশি, তিনটি ইন্দোনেশিয়ান পাসপোর্ট ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।শনিবার (১২ জুলাই) মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘ এক বছর ধরে ক্লাং ভ্যালিসহ আশপাশের এলাকায় বসবাসরত বিদেশিদের লক্ষ্য করে জাল ওয়ার্ক ভিজিট পাস (পিএলকেএস) সরবরাহ করতেন। প্রতিটি ভিসার জন্য তারা ২,৫০০ থেকে ৬,০০০ রিঙ্গিত পর্যন্ত অর্থ আদায় করতেন।তিনি জানান, সিন্ডিকেটের একজন ছিলেন মূল সংগঠক, অপর দুইজন মধ্যস্থতাকারীর ভূমিকায় কাজ করতেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের পুত্রাজায়া ইমিগ্রেশন অফিসে হস্তান্তর করা হয়েছে।এদিকে একই দিনে পরিচালিত আরেকটি অভিযানে ‘শহীদ সিন্ডিকেট’ নামে আরেকটি ভুয়া ভিসা জালিয়াত চক্রের সন্ধান পায় মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ। ওই অভিযানে দুই পাকিস্তানি এবং একজন মিয়ানমার নাগরিককে গ্রেফতার করা হয়েছে।এই সিন্ডিকেটটি বিভিন্ন দেশের অভিবাসীদের কাছে ৮০ থেকে ৫০০ রিঙ্গিতের বিনিময়ে ভুয়া ভিসা পরিষেবা সরবরাহ করত। অভিযানে পাকিস্তান, ভিয়েতনাম, মিয়ানমার, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিভিন্ন পাসপোর্টও জব্দ করা হয়।দাতুক জাকারিয়া শাবান হুঁশিয়ার করে বলেন, অভিবাসন বিভাগ জালিয়াত চক্রগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধ নির্মূলে অভিযান আরও জোরদার করা হবে। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়ালালামপুরে শুরু হলো ৪৬তম আসিয়ান সম্মেলন
কুয়ালালামপুরে শুরু হলো ৪৬তম আসিয়ান সম্মেলন

মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হয়েছে ৪৬তম আসিয়ান সম্মেলন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম আজ সোমবার (২৬ মে) সকালের উদ্বোধনী পর্বে Read more

চট্টগ্রামের সিইপিজেডে লাগা আগুনের তীব্রতা বাড়ছে
চট্টগ্রামের সিইপিজেডে লাগা আগুনের তীব্রতা বাড়ছে

চট্টগ্রাম নগরীর সিইপিজেড (চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ) এলাকার পোশাক কারখানায় লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের Read more

পারিবারিক কলহের জেরে লোহাগাড়ায় বিষপানে যুবকের আত্মহত্যা
পারিবারিক কলহের জেরে লোহাগাড়ায় বিষপানে যুবকের আত্মহত্যা

চট্টগ্রামের লোহাগাড়ায় বিষপানে ট্রাক চালক মো: শহিদুল ইসলাম (২৫) নামের যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ জুলাই) দুপুর ১২ টার দিকে উপজেলার Read more

শেখ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়
শেখ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। সাবেক এই স্বৈরাচার প্রধানমন্ত্রীকে Read more

‘টানাপড়েন ও বয়কটের আহ্বান সত্ত্বেও ভারতের পণ্য আমদানি কমেনি বাংলাদেশে’
‘টানাপড়েন ও বয়কটের আহ্বান সত্ত্বেও ভারতের পণ্য আমদানি কমেনি বাংলাদেশে’

বৃহস্পতিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে বিএনপির আহ্বানের খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে বাংলাদেশে Read more

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬

সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে ৩৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন