গাইবান্ধার সুন্দরগঞ্জে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছেন। আহত হয়েছেন চাচি ও চাচাতো ভাই।মর্মান্তিক এ ঘটনা ঘটেছে শুক্রবার (১১ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের মাঝবাড়ী পাড়ায়। নিহত জিয়ারুল ইসলাম ওই গ্রামের মৃত জাফর আলীর ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, বসতবাড়ির গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে মো. ইব্রাহীম আলী তাঁর মা নছিরন বেওয়াকে গালমন্দ করেন। এতে প্রতিবাদ করেন ছোট ভাই জিয়ারুল ইসলাম। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ইব্রাহীম আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (২২) ধারালো ছুরি দিয়ে চাচা জিয়ারুল ইসলামকে আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।এ সময় বাধা দিতে গেলে জিয়ারুল ইসলামের স্ত্রী মোছা. আছমা বেগম (৩৫) ও ছেলে মো. ইসমাইল হোসেনকেও (১৭) ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় মা-ছেলেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাকিম আজাদ শনিবার সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।তিনি আরও জানান, ঘটনার পর থেকে ঘাতক সাইফুল ইসলাম পলাতক রয়েছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ কাল
৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ কাল

আগামীকাল সোমবার ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার ফল প্রকাশিত হবে। রবিবার (২০ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) Read more

গোপালগঞ্জে গণগ্রেপ্তার নয়, দোষীদের ধরা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
গোপালগঞ্জে গণগ্রেপ্তার নয়, দোষীদের ধরা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জের ঘটনায় গণগ্রেপ্তার হচ্ছে না, যারা দোষী তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর Read more

পুলিশ পরিচয়ে পথচারীর মোবাইল ছিনতাইয়ের সময় যুবক আটক
পুলিশ পরিচয়ে পথচারীর মোবাইল ছিনতাইয়ের সময় যুবক আটক

কক্সবাজারের চকরিয়া পৌরশহরে পুলিশ পরিচয়ে এক পথচারীর কাছ থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।বুধবার (৩১ Read more

চৌহালীতে যমুনার চর থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার
চৌহালীতে যমুনার চর থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীর একটি চর থেকে অজ্ঞাতনামা এক কিশোরের (১৩) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।বুধবার (২৫ মার্চ) দুপুরে Read more

আকর্ষণীয় বেতন জনবল নিচ্ছে চালডাল
আকর্ষণীয় বেতন জনবল নিচ্ছে চালডাল

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চালডাল লিমিটেড। ‘প্রিসিং এক্সিকিউটিভ’ পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৭ Read more

বর্ণিল আয়োজনে ‘বিইউ রেডিওর’ ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন
বর্ণিল আয়োজনে ‘বিইউ রেডিওর’ ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে পরিচালিত একমাত্র রেডিও স্টেশন ও সংগঠন বিইউ রেডিও আজ ১৯ মে (সোমবার) উদযাপন করেছে তাদের ৬ষ্ঠ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন