মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় মৃত্যুর এক সপ্তাহ পর দেশে ফিরল যশোরের শার্শা উপজেলার প্রবাসী ফরহাদ আহম্মেদ রনির (৩০) মরদেহ। শুক্রবার (১১ জুলাই) বাগুড়ী গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে মালয়েশিয়া থেকে একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রনির মরদেহের কফিন এসে পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে ভোর ৫টায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এসময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতের পরিবারের দাফন কাফনের জন্য ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।পরে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে দুপুরের দিকে মরদেহ তার গ্রামের বাড়ি বাগুড়ী গ্রামে পৌঁছালে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। বাড়ির আঙিনায় হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। জুম্মার নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।এর আগে গত ৫ জুলাই বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০ টার দিকে মালয়েশিয়ার শ্রীরামবাং শহরের একটি ভবনে কাজ করার সময় ক্রেনের চেইন ছিড়ে রনি চাপা পড়লে ঘটনাস্থলেই মারা যান। তিনি সেখানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।নিহত রনি শার্শার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের মাহামুদ আলীর ছেলে। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী, ছোট বোন এবং চার বছরের এক কন্যা সন্তান রেখে গেছেন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু
মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু

মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুস সালাম আকন (৪৪) নামের এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সকালে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের Read more

ইসরায়েলকে রুখতে ইসলামী সামরিক জোট গঠনের আহ্বান জানালো ইরাক
ইসরায়েলকে রুখতে ইসলামী সামরিক জোট গঠনের আহ্বান জানালো ইরাক

দখলদার ইসরায়েলকে রুখতে ইসলামি দেশগুলোকে সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছে ইরাক। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি বলেন, গাজা ও কাতারে Read more

ইশরাক সমর্থকদের লংমার্চ কর্মসূচিতে পুলিশের বাধা
ইশরাক সমর্থকদের লংমার্চ কর্মসূচিতে পুলিশের বাধা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। ব্যারিকেডের Read more

লালপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শাশুড়ি আটক
লালপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শাশুড়ি আটক

নাটোরের লালপুরে নিলা বেগম (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় উপজেলার নান্দ-রায়পুর গ্রামে Read more

আর্জেন্টিনাসহ ৬ দেশকে মোটা অংকের জরিমানা করল ফিফা
আর্জেন্টিনাসহ ৬ দেশকে মোটা অংকের জরিমানা করল ফিফা

ফুটবলে ‘বর্ণবাদ’কে খুব নিন্দনীয় হিসেবে দেখা হয়। সম্প্রতি এই অভিযোগে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাসহ মোট ৬টি দেশকে বড় অংকের জরিমানা করেছে ফিফা। Read more

ভারতে হোটেলে ইঁদুর, বিব্রত অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা
ভারতে হোটেলে ইঁদুর, বিব্রত অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা

ভারতে নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে এসে এক বিব্রতকর ঘটনার সম্মুখীন হয়েছেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা। বিশাখাপত্তনমের হোটেলে রাতের খাবার খাওয়ার সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন