চাঁদা না দেয়ায় ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনে যুবদল নেতা কর্তৃক ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।এসময় শিক্ষার্থীরা ‘টু জিরো টু ফোর, চাঁদাবাজি নো মোর’, ‘আমার ভাই কবরে, খুনি কেনো বাহিরে’, ‘চাঁদাবাজের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘বিচার বিচার বিচার চাই, সোহাগ হত্যার বিচার চাই’ সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, চাঁদা না দেয়ায় যুবদল নেতা কর্তৃক ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যার তীব্র নিন্দা জানাই। ৫ আগস্টের পর আমরা নতুন করে কোনো দল স্বৈরাচার হয়ে উঠুক তা চাই না। আমরা চাই শান্তি ও সুশৃঙ্খল একটি দেশ। কিন্তু ৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি একটি দলের নেতাকর্মীরা অর্ন্তকোন্দল, চাঁদাবাজি, ধর্ষণে জড়িয়ে পড়েছেন। শুধু তাই নয়, সেই দলটির যত জন জুলাই আন্দোলনে শহিদ হয়েছে, তার থেকে বেশি নেতাকর্মী মারা গেছে তাদের নিজেদের দলীয় কোন্দলেই।শিক্ষার্থীরা আরও বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে যারাই স্বৈরাচার হয়ে উঠার চেষ্টা করবে, আমরা জুলাইয়ের স্পিরিট ধারণ করে আবারও তাদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো। প্রয়োজনে আমরা আরেকটি গণঅভ্যুত্থান ঘটাবো। আমরা ইন্টারিম সরকারকে বলতে চাই, দ্রুত এইসব খুনি ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। যদি আপনারা চাঁদাবাজ এবং খুনিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে না পারেন, তাহলে সরকারে বসে আপনাদের কাজটাই বা কী? সেই সাথে কিছু মিডিয়া বুধবারের এই ঘটনাকে সামনে আনেননি শুধুমাত্র একটি দলের দাসত্বের কারণে। আমরা গণমাধ্যমকর্মী ও মিডিয়া পলিসি মেকারদের বলবো, এসব দাসত্ব ছেড়ে দিয়ে সত্য ও অপরাধের খবর প্রচার করুন দলমত নির্বিশেষে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্র এখন অন্ধকারে: বারাক ওবামা
ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্র এখন অন্ধকারে: বারাক ওবামা

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি সতর্ক করে বলেন, ট্রাম্পের কারণে Read more

এক দশকের প্রতীক্ষা শেষে বাস্তবায়নের পথে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্প
এক দশকের প্রতীক্ষা শেষে বাস্তবায়নের পথে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্প

এক যুগের বেশি সময় ধরে নানাবিধ প্রশাসনিক, আর্থিক ও কারিগরি জটিলতায় থমকে থাকা চট্টগ্রাম বন্দরের বহুল প্রতীক্ষিত বে টার্মিনাল প্রকল্প Read more

১৮ জুন: নামাজের সময়সূচি
১৮ জুন: নামাজের সময়সূচি

ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া Read more

নিষেধাজ্ঞা-টানা হারের বৃত্তে রিয়াল, চাকরি যাবে আলোনসোর!
নিষেধাজ্ঞা-টানা হারের বৃত্তে রিয়াল, চাকরি যাবে আলোনসোর!

সময়টা মোটেই ভালো যাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। ঘরোয়া লিগে টানা তিন ম্যাচে পয়েন্ট হারিয়ে বার্সেলোনার কাছে শীর্ষস্থান হারিয়েছে Read more

ফিলিস্তিনকে শিগগিরই স্বীকৃতি দেবে ইতালি, জানালেন মেলোনি
ফিলিস্তিনকে শিগগিরই স্বীকৃতি দেবে ইতালি, জানালেন মেলোনি

স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে শিগগিরই স্বীকৃতি দেবে ইতালি। এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সোমবার (১৩ অক্টোবর) লোহিত Read more

বাহাত্তরের সংবিধানে মুক্তিযুদ্ধের ঐক্যের ভিত্তিকে অস্বীকার করা হয়েছে: জোনায়েদ সাকি
বাহাত্তরের সংবিধানে মুক্তিযুদ্ধের ঐক্যের ভিত্তিকে অস্বীকার করা হয়েছে: জোনায়েদ সাকি

মুজিবনগর সরকারের ঘোষিত অঙ্গীকার সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা উল্লেখ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন