বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা ৪ দিন বিক্ষোভ কর্মসূচি পালনের পর আজ নগরভবন ব্লকেডের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। মূল ফটক আটকে নতুন এই কর্মসূচি পালনের ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে।সোমবার (১৯ মে) ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ডিএনসিসি নগরভবন ব্লকেড ঘোষণা করে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা। সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনের সামনে ঢাকাবাসীর ব্যানারে এসে জড়ো হোন বিক্ষোভকারীরা। তাদের ব্লকেডে আটকে গেছে নগরভবন এবং এখানকার সব সেবা কার্যক্রম।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি নিয়ে নগরভবনের সামনে ব্লকেড কর্মসূচি পালন করছে ইশরাকপন্থিরা। নগরভবনে মূল ফটক আটকের সামনে অবস্থান নিয়েছে তারা। ফলে নগরভবনের ভেতরে ঢুকতে পারছে না সেবাগ্রহীতার। আজ সোমবার পঞ্চম দিনের মতো অবরুদ্ধ আছে নগর ভবন। সব ধরনের সেবা কার্যক্রমও বন্ধ হয়ে আছে বিগত কয়েকদিন ধরে। নগরভনের মূল ফটকসহ অন্যান্য সব বিভাগের গেটে গেটে তালা লাগিয়ে রেখেছে দক্ষিণ সিটি করপোরেশনের ইশরাকপন্থি কর্মকর্তা-কর্মচারীরা। ফলে আজও কোন সেবা পাওয়া যাচ্ছে না নগরভবনে। সেবাগ্রহীতাদের সেবা নিতে এসে ঘুরে যেতে হচ্ছে।নগরভবনের সামনে অবস্থানকারী বিক্ষোভকারীরা জানান, এখন পর্যন্ত ইশরাকের শপথ গ্রহণের ব্যবস্থা নেওয়া হয়নি। ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যতদিন ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো না হবে, ততদিন আমরা একইভাবে নগর ভবনের সামনে আন্দোলন চালিয়ে যাব এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।এদিকে গত শনিবার (১৭ মে) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে ইশরাক হোসেন বলেন, নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলা করা হয়েছিল। তাপস প্রভাব খাটিয়ে এই মামলা থামানোর চেষ্টা করেন। তখন আদালত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল। তবে সব আইনি পদক্ষেপ মেনে আমরা রায় পেয়েছি। কাজেই আদালতের এই রায়ের বিরুদ্ধে যারা কথা বলছেন, তারা আদালত অবমাননা করছেন।গেজেট প্রকাশের ২০ দিন পার হলেও তাকে শপথ করানো হয়নি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আমরা শপথ গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জম্মু-কাশ্মিরে বৃষ্টি ও ভূমিধসে ১০ জনের প্রাণহানি
জম্মু-কাশ্মিরে বৃষ্টি ও ভূমিধসে ১০ জনের প্রাণহানি

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে ভারী বৃষ্টি ও ভূমিধসে ১০ জনের প্রাণহানি ঘটেছে। এরমধ্যে সেখানকার বৈষ্ণ দেবী মন্দিরে যাওয়ার পথে Read more

সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়া ছিলেন আপসহীন: নাহিদ 
সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়া ছিলেন আপসহীন: নাহিদ 

দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আপসহীন ছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক Read more

জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

জাপানে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ মে) রাতে দেশে ফেরেন তিনি।প্রধান Read more

নির্বাচনে কোনো দলের সাথে আসন সমঝোতায় যাবে না হেফাজত
নির্বাচনে কোনো দলের সাথে আসন সমঝোতায় যাবে না হেফাজত

হেফাজতে ইসলাম দেশের পরবর্তী জাতীয় নির্বাচনে কোনো রাজনৈতিক জোট বা আসন সমঝোতায় অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছেন সংগঠনের যুগ্ম Read more

নিখোঁজের ৪ মাস পর রহস্য উন্মোচন
নিখোঁজের ৪ মাস পর রহস্য উন্মোচন

পরিবহন ব্যবসায়ী আনারুল হোসেন শিকদারকে হত্যার পর লাশ পুঁতে রাখা হয় তুরাগের বাস ডিপোতে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য, বাসের চালক Read more

এবার আকাশ থেকে গাজায় ত্রাণ ফেলল কানাডা
এবার আকাশ থেকে গাজায় ত্রাণ ফেলল কানাডা

ইসরায়েলি অবরোধের জেরে গাজার অভুক্ত মানুষের জন্য বিমান থেকে মানবিক সহায়তা ফেলেছে কানাডা। পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে আবারও গাজায় আন্তর্জাতিক আইন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন