এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর বিকালে হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর গ্রামে এক শিক্ষার্থী অর্পিতা মাতব্বর (১৭) তার নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি বি সি ডি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তার সহপাঠীরা জানান, পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় হতাশ হয়ে তিনি এই চরম সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার (১০ জুলাই) অর্পিতার মৃত্যুতে তার পরিবার এবং সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, এসএসসি পরীক্ষায় ফেল করায় সে আত্মহত্যা করেছে। একই দিনে বাবুগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় কীটনাশক পানে মিম ইসলাম নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সে বরিশালের বাবুগঞ্জের কাজল খান মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর অকৃতকার্য হয়েছে এমন সংবাদ জেনে বাহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামের নিজ বাসায় মীম ইসলাম (১৬) কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে মারা যায়। সহপাঠীরা জানায়, মিম ইসলাম এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় সে আত্মহত্যা করেছে। বাবুগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এসএসসি পরীক্ষার্থী মিম ইসলাম উপজেলা ক্ষুদ্রকাঠি গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে। অন্যদিকে, হিজলা উপজেলার ডাঃ খাদেম হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের আরেক শিক্ষার্থী মুর্শিদা আক্তার ইমা (১৭), এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারো নেই: রাকিবুল
ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারো নেই: রাকিবুল

ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারো নেই। দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে। Read more

দিনমজুরের মাথা গোঁজার ঠাঁই কেড়ে নিল সন্ত্রাসীরা
দিনমজুরের মাথা গোঁজার ঠাঁই কেড়ে নিল সন্ত্রাসীরা

কিশোরগঞ্জ সদর উপজেলার এক দিনমজুরের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে Read more

চট্টগ্রামে জাল নোটসহ সাবেক শিবির নেতা গ্রেপ্তার
চট্টগ্রামে জাল নোটসহ সাবেক শিবির নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মহাসড়কে অভিযান চালিয়ে ৩১ হাজার টাকার জাল নোটসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ Read more

বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির
বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে দলের যুগ্ম মহাসচিব করা হয়েছে। তিনি এই দায়িত্বে থেকে দলটির Read more

ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চাই: ট্রাম্প
ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চাই: ট্রাম্প

দফায় দফায় চলছে ইসরায়েল-ইরানের হামলা। পরিস্থিতি সামলাতে তৃতীয় পক্ষ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধে প্রবেশের গুঞ্জন রয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট Read more

অবরুদ্ধ গাজায় আরও ৫৬ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল
অবরুদ্ধ গাজায় আরও ৫৬ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় আরও ৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ৩৮ জনই ত্রাণ আনতে গিয়ে প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (১৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন