আলোচিত সাত খুনের ১১ বছর পূর্ণ হয়েছে আজ। ১১ বছর পার হলেও এর বিচার কার্যক্রম আজও শেষ হয়নি। ৮ বছর আগে নিম্ন আদালত ও ৭ বছর আগে উচ্চ আদালত রায় ঘোষণা করলেও মামলাটি আপিল বিভাগে ঝুলে রয়েছে। রায়ের ধীরগতির কারণে নিহতদের স্বজনদের মধ্যে দিন দিন বাড়ছে দীর্ঘশ্বাস ও হতাশা। বিভিন্ন সময়ে সাহায্য সহযোগিতার ব্যাপারে সরকারের পক্ষ থেকে নানাভাবে আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তা না হওয়ায় মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগী অধিকাংশ পরিবারগুলো। সরকারের কাছে বর্তমানে তাদের একটাই দাবি, উচ্চ আদালতের রায় যেন অতি দ্রুত কার্যকর করা হয়।জানা যায়, বহুল আলোচিত নারায়ণগঞ্জের সাত খুন মামলাটির গত এগারো বছরে বিচারের দুটি ধাপ শেষ হয়েছে। সর্বশেষ ২০১৮ সালের ২২ আগস্ট ৩৫ আসামির মধ্যে ১৫ জনকে মৃত্যুদণ্ড, ১১ জনকে যাবজ্জীবন এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় উচ্চ আদালত।হাইকোর্টে মৃত্যুদণ্ড বহাল থাকা ১৫ আসামি হলেন, র‌্যাব-১১-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ, সাবেক দুই কোম্পানি কমান্ডার মেজর (অব.) আরিফ হোসেন, লে. কমান্ডার (চাকরিচ্যুত) এম মাসুদ রানা, নাসিক সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নূর হোসেন, ল্যান্সনায়েক বেলাল হোসেন, হাবিলদার মো. এমদাদুল হক, আরওজি-১ মো. আরিফ হোসেন, ল্যান্সনায়েক হিরা মিয়া, সিপাহি আবু তৈয়ব আলী, কনস্টেবল মো. শিহাব উদ্দিন, এসআই পূর্ণেন্দু বালা, সৈনিক আবদুল আলিম, সৈনিক মহিউদ্দিন মুনশি, সৈনিক আল আমিন ও সৈনিক তাজুল ইসলাম।মৃত্যুদণ্ড পরিবর্তন হয়ে যাবজ্জীবনপ্রাপ্ত ১১ আসামি হলেন, সৈনিক আসাদুজ্জামান নূর, সার্জেন্ট এনামুল কবির, নূর হোসেনের সহযোগী আলী মোহাম্মদ, মিজানুর রহমান, রহম আলী, আবুল বাশার, মোর্তুজা জামান, সেলিম, সানাউল্লাহ, শাহজাহান ও জামালউদ্দিন। এদের মধ্যে পলাতক পাঁচ আসামি হলেন, সৈনিক মহিউদ্দিন মুনশি, সৈনিক আল আমিন, সৈনিক তাজুল ইসলাম, নূর হোসেনের সহকারী সানাউল্লাহ সানা ও ম্যানেজার শাহজাহান।এ ছাড়া বিচারিক আদালতের রায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত ৯ আসামিও র‌্যাবের বরখাস্ত কর্মকর্তা ও সদস্য। তাদের মধ্যে কনস্টেবল হাবিবুর রহমানের ১৭ বছর, এএসআই আবুল কালাম আজাদ, এএসআই কামাল হোসেন, কনস্টেবল বাবুল হাসান, করপোরাল মোখলেসুর রহমান, ল্যান্স করপোরাল রুহুল আমিন ও সিপাহি নুরুজ্জামানের ১০ বছর করে এবং এএসআই বজলুর রহমান ও হাবিলদার নাসির উদ্দিন সাত বছর করে কারাদণ্ডাদেশ উচ্চ আদালতে বহাল রয়েছে। তাদের মধ্যে মোখলেসুর রহমান ও কামাল হোসেন পলাতক।এদিকে নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করলেও রায় কার্যকরের ব্যাপারটি বিলম্ব হওয়ায় সংশয় প্রকাশ করেন মামলার বাদী নিহত সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি। তিনি জানান, নারায়ণগঞ্জের সাত খুন মামলা সারাদেশের আলোচিত একটি মামলা।এই ঘটনার নৃশংসতা দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। আমরা বারবার সরকারের বিভিন্ন দপ্তরে ঘুরেছি। আজ এগার বছর হয়েছে। আজও এই আলোচিত হত্যা মামলার রায় বাস্তবায়নের মুখ দেখছে না।তিনি আরো বলেন, মামলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ঝুলে আছে। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে সাত পরিবারের স্বজনেরা মানবেতর জীবনযাপন করছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে এই হত্যা মামলার বিচারের রায় কার্যকর করার দাবি জানান তিনি।নিহত জাহাঙ্গীরের স্ত্রী সামসুন নাহার বলেন, জাহাঙ্গীর নিহতের দুই মাস দশ দিন পর তার মেয়ে রওজা মনির জন্ম হয়। মেয়েটি বাবা বলে ডাকতে পারেনি। পিতৃস্নেহ থেকে বঞ্চিত হয়েছেন সে। তিনি আক্ষেপ করে বলেন, আমরা মা-মেয়ে অধীর আগ্রহে বসে আছি, এই নারকীয় হত্যা মামলায় রায় নিজ চোখে দেখার জন্য।নিহত তাজুল ইসলামের বাবা আবুল খায়ের বলেন, পরিবারের একমাত্র ব্যক্তি ছিল তাজুল ইসলাম। যার আয়ে আমরা সংসারের সবাই চলতাম। আমার আদরের ধনকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি দেখতে চাই। বর্তমান সরকারের কাছে দ্রুত এটির নিষ্পত্তি করে রায় কার্যকর করার জোর দাবি জানাই।মামলার বাদীপক্ষের আইনজীবি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, বহুল আলোচিত নারায়ণগঞ্জের সাত খুন মামলার রায়টি চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। গত ১০ বছরে এ মামলার বিচারের দুটি ধাপ শেষ হয়েছে। দীর্ঘ সময় ধরে আপিলসহ ডেথ রেফারেন্স (আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন) আবেদন নিষ্পত্তি না হওয়ায় হতাশ প্রকাশ করেন এই আইনজীবি। রায় দ্রুত কার্যকরের দাবি তার। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির জানান, এই মামলা নিয়ে বর্তমান অ্যাটর্নি জেনারেলের সঙ্গে একাধিকবার কথা বলেছি। এই মামলা যেন শিঘ্রই নিষ্পত্তি হয় সেজন্য তিনি নিজে দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছেন। আইন মন্ত্রণালয় থেকে আমাদের বারবার আশ্বস্ত করে বলা হয়েছে, এই মামলার আসামিরা কোনোভাবেই কোনো সুবিধা নিতে পারবে না। বরং বাদীপক্ষ নিম্ন আদালতে, সুপ্রীম কোর্টে যেমনিভাবে ন্যায়বিচার পেয়েছে ঠিক তেমনিভাবে লিভ টু আপিল বিভাগে আসামিদের চূড়ান্ত শাস্তি বহাল থাকার বিষয়ে রাষ্ট্র পরিপূর্ণভাবে কাজ করে যাচ্ছে। উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালতে মামলায় হাজিরা দিয়ে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার নিজ বাসভবনে ফেরার পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের খান সাহেব ওসমানী স্টেডিয়ামের সামনে থেকে অপহরণ হন সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন কুমার সরকার, নজরুলের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, সিরাজুল ইসলাম লিটন, জাহাঙ্গীর আলম ও চন্দন সরকারের গাড়িচালক মো. ইব্রাহীম। এর ৩ দিন পর ৩০ এপ্রিল ৬ জন এবং ১ মে একজনের লাশ সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যায় ভেসে ওঠে। এ ঘটনায় নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা থানায় দুটি মামলা করেন। মামলায় ২০১৭ সালের ১৬ জানুয়ারি রায় দেন বিচারিক আদালত। রায়ে ২৬ জনকে মৃত্যুদণ্ড ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন ২৮ আসামি। ২০১৮ সালের ২২ আগস্ট বিচারিক আদালতে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ১১ আসামিকে যাবজ্জীবন এবং বাকি ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুত্র সন্তানের বাবা হলেন হাসনাত আব্দুল্লাহ
পুত্র সন্তানের বাবা হলেন হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ পুত্র সন্তানের বাবা হয়েছেন।বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি Read more

শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম-খুন ও জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক আসামিদের Read more

হিরো আলমকে তালাক দেবেন রিয়া মনি, বিয়ে করতে চান ম্যাক্স অভিকে
হিরো আলমকে তালাক দেবেন রিয়া মনি, বিয়ে করতে চান ম্যাক্স অভিকে

স্ত্রী রিয়া মনির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে দীর্ঘদিন ধরেই হতাশায় ভুগছিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। একপর্যায়ে Read more

‘বিদেশে হাদির চিকিৎসার সব খরচ দেবে সরকার’
‘বিদেশে হাদির চিকিৎসার সব খরচ দেবে সরকার’

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির বিদেশে চিকিৎসায় যত টাকা খরচ হবে সব সরকার দিবে Read more

উল্লাপাড়ায় টায়ার জ্বালিয়ে যুবলীগের মশাল মিছিল
উল্লাপাড়ায় টায়ার জ্বালিয়ে যুবলীগের মশাল মিছিল

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ মহাসড়কে টায়ার জ্বালিয়ে মশাল মিছিল করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদ জানিয়ে Read more

রাস্তা সংস্কারে অনিয়ম, সরিষাবাড়ীতে বিক্ষোভে ফুঁসে উঠলো এলাকাবাসী
রাস্তা সংস্কারে অনিয়ম, সরিষাবাড়ীতে বিক্ষোভে ফুঁসে উঠলো এলাকাবাসী

জামালপুরের সরিষাবাড়ীতে প্রায় ৩ কি.মি. কাঁচা রাস্তার মধ্যে অর্ধেক রাস্তায় মাটি কেটে পুরো বিল উত্তোলনের অভিযোগ ও বাকী রাস্তা সংস্কারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন