কেন্দ্রীয় বিএনপির সংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম বলেছেন, ‘শুধুমাত্র স্বৈরাচারের দোসর ছাড়া যে কেউ বিএনপির সদস্য হতে পারবে। তবে কোনো দাগী, সন্ত্রাসী ও বিতর্কিত ব্যক্তি বিএনপির সদস্য হতে পারবে না।’বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি হলে বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।শরীফুল আলম আরও বলেন, ‘বিএনপির এই সদস্য সংগ্রহ অভিযান শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ নয়, এটি মানুষের হৃদয়ে বিএনপিকে পৌঁছে দেওয়ার এক ঐতিহাসিক প্রয়াস।’অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি পিপি জালাল উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন আকিল, সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল ও সাধারণ সম্পাদক ইসরাইল মিয়া। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে নতুন সদস্যদের ও পুরাতন সদস্যদের মাঝে ফরম বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, পর্যায়ক্রমে জেলার সবগুলো উপজেলায় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম কর্মসূচি চলবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা
‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস যুক্তরাজ্য সফরে সম্মানজনক ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ গ্রহণ করবেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র Read more

রিয়ালকে হারিয়ে শিরোপা ঘরে তুলল বার্সেলোনা
রিয়ালকে হারিয়ে শিরোপা ঘরে তুলল বার্সেলোনা

নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ের খেলাও তখন শেষের দিকে। কয়েক মিনিট পরই হবে টাইব্রেকার, এমন মুহূর্তে ব্যবধান গড়ে দিলেন জুলস Read more

মুন্সিগঞ্জের ধলেশ্বরীতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
মুন্সিগঞ্জের ধলেশ্বরীতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে মোহাম্মদ আলী (৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে সদর Read more

মেসির জোড়া গোলে ন্যাশভিলকে হারিয়েছে মায়ামি
মেসির জোড়া গোলে ন্যাশভিলকে হারিয়েছে মায়ামি

লিওনেল মেসির দুটি গোলের নৈপুণ্যে ন্যাশভিল এসসিকে ৩-১ ব্যবধানে হারিয়ে মেজর লিগ সকারের (এমএলএস) প্রথম রাউন্ডে জয় পেয়েছে ইন্টার মায়ামি। Read more

ফরিদপুরে ব্রেইলি ব্রিজটি এখন স্বস্তির ট্রানজিট
ফরিদপুরে ব্রেইলি ব্রিজটি এখন স্বস্তির ট্রানজিট

ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে হাজী শরীয়তুল্লাহ বাজার ও নিউমার্কেটের সংযোগ স্থাপনকারী কুমার নদীর ব্রেইলি ব্রিজটি এখন স্বস্তির ট্রানজিট।

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১২ কেজি রূপার গয়না জব্দ 
চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১২ কেজি রূপার গয়না জব্দ 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী মুন্সীপুর গ্রামে অভিযান চালিয়ে ভারতে তৈরী ১২ কেজি ২০০ গ্রাম ওজনের রূপার গয়না উদ্ধার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন