অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপকে সামনে রেখে একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ এবং দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে চলতি মাসে এই সিরিজ মাঠে গড়াবে।ত্রিদেশীয় সিরিজে রাউন্ড রবিন লিগ ফরম্যাটে খেলা হবে। যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে তিনবার করে মুখোমুখি হবে। সবমিলে মোট ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে।এই ত্রিদেশীয় সিরিজের আগে চলতি মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা। আসন্ন এই দ্বিপাক্ষিক সিরিজ ও ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, ফারজান আহমেদ আলিফ, শাহরিয়ার আল আমিন, সামিউন বাসির রাতুল, মোহাম্মদ আবদুল্লাহ, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, রাফি উজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী, সানজিদ মজুমদার, রিফাত বেগ, স্বাধীন ইসলাম।স্ট্যান্ডবাই: শাহরিয়ার আহমেদ, শাহারিয়াল আজমির, সবুজ, ফারহান শাহরিয়ার।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিনাজপুরে ট্রাক চাপায় ভ্যানচালক ও যাত্রী নিহত
দিনাজপুরে ট্রাক চাপায় ভ্যানচালক ও যাত্রী নিহত

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকচাপায় ভ্যানচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের জয়নগর বাজার এলাকায় Read more

অনাস্থা জানিয়ে ঢাবি ক্লাব কেন্দ্র থেকে বের হয়ে গেছেন ছাত্রদলের পোলিং এজেন্টরা
অনাস্থা জানিয়ে ঢাবি ক্লাব কেন্দ্র থেকে বের হয়ে গেছেন ছাত্রদলের পোলিং এজেন্টরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে, এবং এখন চলছে ভোট গণনার কাজ। ফলাফলের অপেক্ষায় রয়েছেন Read more

চৌহালিতে যুবকের মরদেহ উদ্ধার
চৌহালিতে যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে চৌহালী থানা নৌ-পুলিশ।নিহত হাফিজুল ইসলাম হাফিজ (৩১) এনায়েতপুর থানা গণঅধিকার পরিষদের Read more

আগামীকাল থেকে সচিবালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ
আগামীকাল থেকে সচিবালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ

আগামীকাল রবিবার থেকে সচিবালয়ে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হচ্ছে একবার ব্যবহার্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক (এসইউপি)। প্রবেশপথে হবে চেকিং, পলিথিন বা Read more

বিশ্ব ‘মুক্ত গণমাধ্যম’ দিবস আজ
বিশ্ব ‘মুক্ত গণমাধ্যম’ দিবস আজ

আজ ৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর এই দিনে বিশ্বব্যাপী সাংবাদিকদের স্বাধীনতা, তথ্যের মুক্ত প্রবাহ ও গণমাধ্যমের নিরাপত্তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন